মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লাখো জনতার শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ১১.১২ এএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

মোঃ মনসুর আলী,রুহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ-লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন ঠাকুরগাঁওয়ের কিংবদন্তি রাজনীতিক, সাবেক ইউপি ও উপজেলা চেয়ারম্যান ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি  বীর মুক্তিযোদ্ধা তৈমুর  রহমান।

বুধবার  (৬ মার্চ ) বাদ যোহর  সদর উপজেলার রুহিয়া সালেহীয়া দারুসুন্নাত ফাজিল মাদ্রাসা  মাঠে রাষ্ট্রীয় সর্বোচ্চ  মর্যাদা গার্ড অব অনার প্রদান করেন ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন,  এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্বা সাবেক  কমান্ডারগণ। দ্বিতীয় জানাজা শেষে সংলগ্ন  কবরস্থানে তাকে দাফন করা হয়। তাকে শেষ বারের মতো এক নজর দেখতে ভিড় জমান হাজারো ভক্তরা।

 

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন এবং পার্শ্বে মির্জা রুহুল আমীন মিলনায়তন মাঠ প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে  মরদেহ নেয়া হয় নিজ জন্মস্থান রুহিয়া এলাকায় একে একে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এর পরে রুহিয়া থানা বিএনপির দলীয় কার্যালয়ে। দলীয় কার্যালয়ে রাখা হলে হাজারো নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী ও সব শ্রেণিপেশার শ্রদ্ধা জানান।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান রোববার (০৩ মার্চ) বিকেল সাড়ে তিনটার সময় ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়ার হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া…. রাজেউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ২ মেয়ে নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

তিনি ২০১৪ সালে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপূর্বে তিনি ৩ বার ১নং রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৮৪ সালে প্রথমবার রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ২য় বার ১৯৯২ সালে এবং ৩য় বার ১৯৯৭ সালে চেয়ারম্যান নির্বাচিত হন। ছাত্র জীবনে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং পরবর্তীতে সিপিবির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
৯০ এর দিকে তিনি বিএনপির রাজনীতিতে যোগদান করেন এবং ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। ক্রমান্বয়ে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সর্বশেষ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com