সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তালতলীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন ব্যবসা প্রতিস্ঠানকে জরিমানা

  • আপডেট সময় সোমবার, ৪ মার্চ, ২০২৪, ১০.০৫ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

হায়দার হাওলাদার
তালতলী প্রতিনিধিঃ-বরগুনার তালতলীতে বিএসটিআই নিষিদ্ধ পন্য বিক্রি,অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে খাবার সংরক্ষণ, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি করার দায়ে তিনটি ব্যাবসা  প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৪ মার্চ ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক বিপুল বিশ্বাস এই অভিযান পরিচালনা করেন।

ভোক্তা  অধিকার সূত্রে জানা গেছে,বরগুনার তালতলী বাজার এলাকায় তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির অপরাধে উপজেলা উজ্জ্বল চত্বরে অবস্থিত মদিনা ষ্টোর কে ৭ হাজার, উপজেলা প্রধান সড়কের আল্লারদান হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের জন্য  ৫ হাজার ও তালতলী বটতলায় অবস্থিত বিসমিল্লাহ হোটেল এন্ড রেষ্টুরেন্টে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে । ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যাত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

একই সাথে বিভিন্ন প্রতিষ্ঠান মনিটরিং করে  সতর্কতা মূলক নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা সহকারী পরিচালক বিপুল বিশ্বাস এর নেতৃত্বে তার সাথে ছিলেন,নিরাপদ সেনেটারী ইনস্পেক্টর ও খাদ্য পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম সহ তালতলী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com