সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

স্মার্ট” সিটি গঠন: আমার প্রথম আলোচ্য সূচী -মেয়র প্রার্থী টিটু

  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০২৪, ১১.৫০ এএম
  • ১৯২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ-আগামী মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের লক্ষে আমি ময়মনসিংহ নগরীর সকল শ্রেণী-পেশার মানুষের দ্বারে দ্বারে ভোট চাইতে যাচ্ছি, তাদের পক্ষ থেকে ব্যাপক সাড়া ও সমর্থন পাচ্ছি। আশা করছি নগরবাসীর সাথে আমার দীর্ঘদিনের যে আন্তরিক সম্পর্ক সেই সম্পর্কের সুবাদে আগামী ৯ই মার্চ তারা টেবিল ঘড়ি প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করে আবারোও আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দান করবেন। এছাড়া আমার অবস্থান থেকে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, নগরবাসীর জীবন যাত্রার মানোন্নয়নে আমার অবস্থান থেকে যা করা প্রয়োজন সেটি ইনশাল্লাহ অব্যাহত রাখবো।

ইশতেহার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিভাবে আরো প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নগরবাসীর জীবনযাত্রার মানকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কিভাবে এগুলো ব্যবহার করে নাগরিক সেবাগুলো সহজভাবে পাওয়া যায় সে বিষয়ে আমাদের পরিকল্পনাগুলো রয়েছে, মেয়র থাকাকালীন সময়ে সে বিষয়ে আমি কাজও শুরু করেছিলাম, সেগুলো চলমান আছে।

যদি আল্লাহ পাক আমাকে আগামী দিনে সেই সুযোগ দান করেন অবশ্যই আমার প্রথম এজেন্ডা বা আলোচ্য সূচী থাকবে স্মার্ট সিটি গঠনে আমাদের প্রয়োজনীয় উদ্যোগগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়। ভোটার উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে মেয়র প্রার্থী টিটু বলেন, যেহেতু এটি একটি স্থানীয় সরকার নির্বাচন মেয়র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাইরেও সাধারণ কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলরগণ রয়েছেন, প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে সকল ভোটারদের কাছে যাচ্ছেন , সবদিক মিলিয়ে এই নির্বাচনে ভোটার উপস্থিতি আরো অনেক বেশি বাড়বে। এটি আমার কয়েকদিনের গণসংযোগ বা জনগণের সঙ্গে যতটুকু কথা বলে বুঝেছি, ইনশাল্লাহ অনেক বেশি বৃদ্ধি পাবে।

শনিবার ৯ম দিনের মতো সকাল সাড়ে ১১ টায় নগরীর ১৩ নং ওয়ার্ড এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দ্বারে দ্বারে গিয়ে মেয়র পদে টেবিল ঘড়ি প্রতিকে মোঃ ইকরামুল হক টিটু ভোট চেয়ে গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এছাড়াও নগরীর ৮ ও ৯ নং ওয়ার্ডসহ অন্যান্য এলাকায় বিভিন্ন শ্রেণী পেশা মানুষ ও ব্যবসায়ীদের সাথে ঘড়ি প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও উঠান বৈঠক ও মতবিনিময় করেন মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ প্রমুখ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com