সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে অসহায় ৫ নারীর সম্পত্তি জবর দখল!

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.১৭ এএম
  • ১৬২ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ- লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের জয়পুর ইউনিয়নের চৌপল্লী টেকরাজ গ্রামের শিকদার বাড়ির অসহায় জোবায়েদা অলকা ও তার ৪ মেয়ের সম্পত্তি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সোহাগ ও তার লোকজন।

অভিযোগ রয়েছে টেকরাজ গ্রামের সিকদার বাড়ির আবদুল আওয়ালের মৃত্যুতে স্ত্রী ছেলে ও ৪ মেয়ে ১ একর ৮৪ শতাংশ সম্পত্তির মালিক হন। এ সম্পত্তি থেকে আউয়ালের ছেলে প্রিন্স তার মালিকানা অতিরিক্ত কিছু সম্পত্তি বিক্রি করেন মালেকুল মাকছুদের নিকট। মালিকানা সমস্যার কারণে দখল নিতে না পেরে সে সোহাগ এর নিকট ২৭ শতাংশ জমি বিক্রি করে। সোহাগের নামে দলিল সৃজন হওয়ার পর এলাকার প্রভাবশীদের সহযোগীতায় জোরপূর্বক ঘর নির্মাণ করতে গেলে জোবায়েদা ও তার মেয়েরা বাধা দেয়। এতে সোহাগ ক্ষিপ্ত হয়ে ২৭ জানুয়ারী তার লোকজন নিয়ে জোবায়েদা ও তার পরিবারের উপর হামলা করেন। এতে ভুক্তভোগী বাদী হয়ে চন্দ্রগঞ্জ আমলি আদালতে একটি মামলা দায়ের করেন।

এ ছাড়াও পূর্বে উক্ত সম্পত্তি রক্ষায় আদালতের আশ্রয় নিলে আদালত ১৪৪ ধারা জারি করে উভয়কে পক্ষকে শান্ত থাকার নির্দেশ প্রদান করেন। কিন্তু সোহাগ তার লোকজন নিয়ে রাতে আঁধারে ঘর ও বাউন্ডারী নির্মাণ করে। এ অবৈধ দখল বিষয়ে জানতে গেলে সোহাগ সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়।

এসময় সে মোবাইল ফোনে বিভিন্ন সন্ত্রাসী এনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হন। সাংবাদিকরা চলে আসার পর সন্ত্রাসী সোহাগ ভুক্তভোগীর জোবায়েদা ও তার পরিবারের উপর হামলা ও ভাংচুর করে। ভুক্তভোগী পরিবারে কোন পুরুষ না থাকায় সোহাগ ও তার লোকজন নানান ভাবে অত্যাচার ও নির্যাতন করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে ন্যায় বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com