সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ত্রাণসামগ্রী আত্মসাৎকারী দেশ ও জাতির শত্রু: ১৪ দল

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০, ১০.৪১ এএম
  • ৮০৩ বার পড়া হয়েছে

ত্রাণ নিয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের জাতীয় শত্রু আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় ১৪ দল।
সোমবার আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কিছু দুর্নীতিবাজ ত্রাণসামগ্রী আত্মসাৎ করার চেষ্টা করছে। এসব আত্মসাৎকারী দেশ ও জাতির শত্রু। তাদের কোন দল নেই ধর্ম নেই। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ বলেন, বাঙালি জাতি চিরদিনই যে কোনো দুর্যোগ ও দূ:সময়কে সাহসের সাথে অতিক্রম করেছে। দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানের এই দুঃসমসকে পরাজিত করবে ইনশাআল্লাহ।
চিকিৎসক ও নার্স সহ করোনা যোদ্ধাদের চিকিৎসা কেন্দ্রের আশপাশেই থাকা-খাওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, যে সকল চিকিৎসক নার্স ও স্বাস্থ্য কর্মী চিকিৎসার দায়িত্বে রয়েছেন, তাদের অবিলম্বে চিকিৎসা কেন্দ্রের পার্শ্ববর্তী কোন ভাল হোটেলে সার্বক্ষণিক রাখা ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়াও জরুরী ভাবে যানবাহন সুরক্ষার ব্যবস্থা করতে হবে। ডাক্তার নার্স ও স্বাস্থ্যসেবা কর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলেও জানান তারা।
বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সামাবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া প্রমুখ নেতৃবৃন্দ স্বাক্ষর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com