সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভান্ডারিয়ায় স্মার্ট  কার্ড বিতরণ উদ্বোধন

  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৯.০৫ পিএম
  • ৩০৭ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের  ভান্ডারিয়া উপজেলায়  স্মার্ট  জাতীয় পরিচয়পত্র  বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে  উপজেলার শেখ কামাল পৌর  অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন আরাফাত রানার সভাপতিত্বে  স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন  পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য মো: মহিউদ্দীন মহারাজ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসার  শারমীন আফরোজ এর সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন  বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: আলাউদ্দীন, জেলা নির্বাচন কর্মকর্তা মো: মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খানজাদা শাহরিয়ার বিন মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার মো: শাখাওয়াত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম,  পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু ও  ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ।
 অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তা ও অতিথিরা  স্মার্ট কার্ডের ব্যবহার ও এর সুফল নিয়ে আলোচনা করেন এবং পর্যায়ক্রমে উপজেলায়  মোট ৯৬ হাজার ৯জন স্মার্ট কার্ড পাবেন  বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com