সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আমতলীর বাহাদুরকে ফিরে পাওয়ায় পরিবারে বইছে আনন্দের বন্যা

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.০৬ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:-বাহাদুর ফরাজি নামে এক মানসিক প্রতিবন্ধী যুবককে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিয়েছে আনসার ভিডিপি কুকুয়া ইউনিয়ন দলনেতা মোঃ নাসির উদ্দিন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাহাদুর ফরাজি কে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া প্রতিবন্ধী বাহাদুর ফরাজি (৪৫) বাকেরগঞ্জ উপজেলার ৭ নং কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামের মৃত্যু আব্দুল কাদের ফরাজির বড় ছেলে।

আনসার নাসির উদ্দিন জানান, আমতলী উপজেলার আমড়াগাছিয়া বাজারে অস্বাভাবিকভাবে এক যুবক বসে থাকতে দেখে প্রতিবন্ধী যুবককে উদ্ধার করে নাসির তার বাড়িতে নিয়ে আসে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করলে প্রতিবন্ধী যুবকের স্বজনদের নজরে আসলে তারা মঙ্গলবার দুপুরে তার স্বজনরা বাহাদুর ফরাজির জাতীয় পরিচয় পত্র নিয়ে এলে তাদের কাছে উদ্ধারকৃত বাহাদুর ফরাজীকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্যদের মাধ্যমে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাজার কমিটি মোঃ লতিফ সিকদার, ২নং কুকুয়া ৭, ৮, ৯নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোসাঃ তাসলিমা আক্তার মোঃ রহিম মোল্লা, আল আমিন ও নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাহদুরের পরিবার সূত্রে ভাগিনা আবির জানান, গত ৭ মাস আগে কোরবানি ঈদের দুই দিন পর হঠাৎ করেই তাকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যাইনি। গতকাল ফেসবুকে তার ছবি সহ একটি পোস্ট দেখে আমাদের মেম্বার আমাদেরকে জানায় পরলে আমরা নিশ্চিত হই যে বাহদুর আমতলী আমড়াগাছিয়া আছে। মঙ্গলবার তার স্বজনদেন সাথে বাড়ি ফিরছেন বাহাদুর।

মো. নাসির উদ্দিন বলেন, আমতলী উপজেলার আমড়াগাছিয়া বাজারে অস্বাভাবিকভাবে বসে থাকতে দেখে প্রতিবন্ধী বাহাদুর কে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি এবং ফেইসবুকে ছবি সহ পোস্ট করি। পরে মঙ্গলবার দুপুরে তার স্বজনরা প্রতিবন্ধী বাহাদুর কে নিতে আসলে বাজার কমিটি সদস্য ও ইউপি সদস্য উপস্থিতিতে স্বজনের কাছে বাহদুরকে হস্তান্তর করা হয়। এই প্রতিবন্ধী যুবককে তার পরিবারের কাছে হস্তান্তর করতে পেরে বেশ ভালো লাগছে বলে জানান আনসার নাসির উদ্দিন।

৭নং কবাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, কোরবানি ঈদের দুইদিন পরে ভারসাম্যহীন বাহাদুর ফরাজি পেয়ারপুর বাজার থেকে নিখোঁজ হয়। আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজির পরম তাকে পাইনি। কালকে আমার কাছে একটা ফোন আসে পর আমি জানতে পারি যে বাহাদুর বেঁচে আছে। আমি তার পরিবারকে খবর দেই। সকালে তার ভাগিনা আবির তাকে আনতে আমতলী যায় বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com