সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ময়মনসিংহের সাবেক ছাত্রনেত্রী-শিখা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৪৩ এএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ-দ্বাদশ জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করলেন মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি সাবেক ছাত্রনেত্রী সৈয়দা রোকেয়া আফরোজা শিখা।

বুধবার (৭ ফেব্রুয়ারি ২০২৪) তারিখে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ময়মনসিংহ বিভাগ থেকে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম ক্রয় করেছেন বলে নিশ্চিত করেছেন।
তিনি বলেন ৮০’র দশক অর্থাৎ ১৯৮৫ সালে ছাত্রলীগের রাজনীতি থেকে বিভিন্ন সংগঠনের দায় দায়িত্ব পালন করে বর্তমানে মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি। ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ৩৯ বছর বিরতিহীন রাজনৈতিক কর্মকান্ডের বর্ণাঢ্যময় জীবনের আন্দোলন সংগ্রামের ঘাত-প্রতিঘাতের মধ্যদিয়ে নিষ্ঠা সহকারে অনেক হামলা মামলা অত্যাচার নির্যাতন সহ্য করে আওয়ামী লীগ এবং স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন ধারণ করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে একজন ক্ষুদ্র ত্যাগী কর্মী হিসাবে রাজনৈতিক মাঠে টিকে রয়েছি। আমাদের এবং শ্বশুর পরিবারের সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ত্যাগের রাজনৈতিক ভাবে বেড়ে উঠা আমাদের জীবন।

তিনি আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমি নগন্য কর্মী হিসাবে অংশীদার হতে সংরক্ষিত নারী আসনের ফরম সংগ্রহ করেছি। ত্যাগের মূল্যায়ন হলে তিনি আশাবাদী। সবার কাছে দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com