সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ১৫ দিনব্যাপী পুষ্পমেলার উদ্বোধন করলেন মেয়র টিটু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.৩২ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:-শতাধিক রকমের দেশি-বিদেশি ফুলের চারা নিয়ে ময়মনসিংহে ১৫ দিনব্যাপী পুষ্প মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর টাউন হল মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।

এ সময় তিনি বলেন, ফুল সৌন্দর্যের প্রতীক। ফুল পরিবেশকে সুন্দর করে। নগরকে আরও সুন্দর করার প্রয়াসেই প্রতি বছর পুষ্প মেলার উদ্যোগ করা হয়।

তিনি আরও বলেন, পুষ্প মেলা আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম নানা জাতের ফুলকে জানতে ও চিনতে পারে এবং তাদের মাঝে আগ্রহ তৈরি হয়। এই মেলা শুরু করার পর নগরবাসীর বাড়ির আঙিনায় ও ছাদে ফুল-ফলের গাছ রোপণের ইতিবাচক পরিবর্তন ঘটেছে। তাছাড়া নার্সারি মালিকদের ব্যবসা প্রসারের সাথে সাথে নগরের পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে এই মেলা।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত এবারের পুষ্প মেলায় দেশি-বিদেশি নানা জাতের ফুল ও সৌন্দর্য বর্ধনকারী গাছের চারার পসরা নিয়ে বসেছে ২৭টি স্টল। উদ্বোধন শেষে এসব স্টল ঘুরে দেখেন সিটি মেয়র। পরে মেলায় আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থীকে ফুলের চারা উপহার দেন তিনি।

এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা অসীম সাহা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) নার্সারি মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com