সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

উপমহাদেশের খ্যাতিমান চক্ষু চিকিৎসক ডাঃ মুক্তাদিরের সাতাত্তোরতম জন্মদিন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪, ৩.৪৯ এএম
  • ১৬২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,বুরো প্রধানঃ-ময়মনসিংহের গৌরীপুর উপজেলাধীন বোকাইনগর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ এ কে এম এ মুক্তাদির। চক্ষু চিকিৎসার পাশাপাশি তিনি বিভিন্ন সমাজ সেবামুকল কাজ গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করেছেন। বহি বিশ্বের বিভিন্ন দেশে চক্ষু চিকিৎসক হিসেবে তিনি সুনাম অর্জন করেছেন। এদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে তিনি উপর মহলের নিকটও স্মরণীয়।

আজ বুধবার ২৪ জানুয়ারি তার ৭৭ তম জন্মদিন উপলক্ষে ফেইসবুক ও বিভিন্ন গণমাধ্যমে জন্মদিনেী শুভেচ্ছা জানিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি একজন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক মনা ব্যক্তিত্ব ও বটে। তিনি গৌরীপুর উপজেলাসহ তথা ময়মনসিংহ জেলার কৃতি সন্তান হিসেবেও যথেষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই এলাকার মানুষ আজীবন তাকে মনে রাখবে।

কর্মজীবনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. এ. কে. এম. এ মুকতাদির।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা পদক লাভ করেন।
প্রত্যন্ত অঞ্চলে ডা. এ.কে.এম.এ মুকতাদিরের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রমের জন্য ইতিপূর্বে তিনি ভারতের তিরুচিরাপল্লীতে এ্যাসোসিয়েশন অব কমিউনিটি অফথ্যালমলোজি ইন ইন্ডিয়া আয়োজিত অনুষ্ঠানে লাইফ টাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড, চক্ষু চিকিৎসা ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৪ সালে রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাওয়ার্ড, ২০০২সালে লায়ন্স এফ্রিসিওয়ান অ্যাওয়ার্ড, ২০০৫সালে এএফএও কর্তৃক ডিসটিংগোয়িং সার্ভিস এ্যাওয়ার্ড, একেদাস এ্যান্ডওমেন্ট এ্যাওয়ার্ড, ২০১৫সালে ভারতে গোল্ডমেডেলসহ দেশ ও বিদেশে ১৯টি অ্যাওয়ার্ড অর্জন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com