সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গৌরীপুর শ্রমিকলীগের বর্ষিয়ান নেতা আব্দুস সামাদের জানাযায় হাজারও মানুষের ঢল

  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৭.০১ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-ময়মনসিংহের গৌরীপুরে রোববার ( ২১ জানুয়ারি ) উপজেলা জাতীয় শ্রমিকলীগের বর্ষীয়ান নেতা আব্দুস সামাদ বার্ধক্য জনিত কারণে সকাল সাড়ে আটটার সময় ইন্তেকাল করেছেন। আজ বাদ আসর তার নিজ বাড়ি সংলগ্ন মাঠে জানাযার নামায অনুষ্ঠিত হয়।

খরব পেয়ে মরহুমকে দেখতে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে আসেন
ময়মনসিংহ সংসদীয় আসন- ৩,এর নবনির্বাচিত জাতিয় সংসদ সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট নিলুফার আনজুম পপি এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

পরে মরহুমের জানাযার নামাযে শরীক হন- সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজিব, কেন্দ্রীয় ছাত্র লীগ নেতা মোঃ মোসারফ হোসেন জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ,
সাবেক সাধারন সম্পাদক ম.নূরুল ইসলাম,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, রামগোপালপুর ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম মাষ্টার, সরকারী কলেজের জিএস মোখলেছুর রহমান বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ হাফিজ উদ্দিন, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন,অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জায়েদুর রহমান, সাবেক চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ, সাবেক উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি নাজিমুল ইসলাম শুভ,
শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক বিলাল হোসেন, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মোঃ মাজহারুল ইসলাম চন্দন সহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসুলিয়ান অংশগ্রহণ করেন।

এছাড়াও শেষ বিদায় জানাতে জাতি, ধর্ম, বর্ণ
নির্বিশেষে হাজার হাজার নারী পুরুষের ঢল নামে।

জানাগেছে, তিনি ছিলেন অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর। এছাড়াও তিনি একজন গ্রাম্য সালিশ দরবারি হিসেবে সারা উপজেলায় ছিলেন পরিচিত মুখ। রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী আদর্শকে বুকে ধারন করে গেছেন এবং দলের প্রতিটি কর্মকান্ড তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। গৌরীপুরে উপজেলা মহিলা শ্রমিকলীগের সর্ব প্রথম কমিটি গঠনেও তিনি অগ্রণী ভুমিকা পালন করেন।

তার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com