মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ১১.৪৩ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

 দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি গ্রাম ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম কমানো হয়েছে ১৫০ টাকা।

শুক্রবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তারা বলছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমেছে। আর এই ফলেই দাম কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ পাঁচ হাজার ৬৭৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ৫৭১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৫ হাজার ৪৬৬ টাকা পড়বে।

এর আগে বুধবার তিন সপ্তাহের ব্যবধানে ভরিতে ভালো মানের স্বর্ণের দাম বাড়ানো হয় সর্বোচ্চ এক হাজার ৪০০ টাকা।

ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় এক লাখ ১২ হাজার ৪৪০ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com