সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বরগুনাতে হুইল চেয়ার পেয়ে খুশি পিতা পুত্র সেলিম জাহিদুল তৈহিদুল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ১১.১২ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

মল্লিক জামাল স্টাফ রিপোর্টার:-বরগুনা তালতলী উপজেলার একই পরিবারের শারীরিক প্রতিবন্ধী তিন পিতা পুত্রকে হুইল চেয়ার বিতরণ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল ১১টার দিকে ‘বরগুনা জেলা প্রশাসনে উপজেলা প্রশাসনের মাধ্যমে এ হুইল চেয়ার বিতরণ করেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে আলম, উপজেলাপল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলম,পি ইউপি সদস্য নজরুল ইসলাম খান প্রমুখ।

হুইল চেয়ার পেয়ে সেলিম বলেন, আমি জন্ম থেকেই প্রতিবন্ধী আমার দুটি সন্তানও প্রতিবন্ধী চলাফেরা করতে না পারায় ঘরের বাইরের জগত কখনো দেখা হয়নি। এখন থেকে গাড়ি করে বিভিন্ন জায়গায় আমরা যেতে পারব এই গাড়িতে আমরা নতুন জীবন পেলাম। যারা আমাদের গাড়ি দিছে তাদের আল্লাহ নেক হায়াত দান করুক।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সব সময়ই অসহায় অসচ্ছল ও অক্ষম ব্যক্তিদের পাশে আছে এবং এই সহযোগিতা আমাদের সব সময় চলমান থাকবে ইনশাল্লাহ। আমরা চাই এই উপজেলার প্রতিটি হাটা-চলা করতে অক্ষম ব্যক্তিদের হুইল-চেয়ার দিয়ে একটু সহযোগিতা করতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com