সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

এশিয়া কাপ নিয়ে আশাবাদি বিসিবি

  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ৯.৩৫ পিএম
  • ৯২৭ বার পড়া হয়েছে

প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে স্থগিত বিশ্ব ক্রীড়াঙ্গন। ভবিষ্যতের অনেক ক্রীড়া ইভেন্ট নিয়েও অনিশ্চিয়তা তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানির গতকালের দেয়া বক্তব্যে এশিয়া কাপের ১৫তম আসর নিয়ে অনিশ্চিয়তা ডালপালা মেলেছে । তবে আগামী সেপ্টেম্বরে নির্ধারিত এশিয়া কাপ নিয়ে আশাবাদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পিসিবি চেয়ারম্যান মানি বলেন, এশিয়া কাপ নিয়ে শঙ্কা রয়েছে। তবে তার আগেই পরিস্থিতি স্বাভাবিক হবে আশাবাদ তার।
বিসিবিও এশিয়া কাপের ব্যাপারে আশাবাদি, এমনটাই জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরি। তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের আশাবাদী হওয়া উচিত। সমগ্র বিশ্ব জুড়েই অনিশ্চিয়তা রয়েছে। কিন্তু এশিয়া কাপের এখনো পাঁচ মাস বাকী আছে। আমরা এ ব্যাপারে ইতিবাচক থাকতে পারি। সদস্য দেশগুলোর জন্য এশিয়া কাপ খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। সুতরাং আমাদের ইতিবাচক থাকা উচিত।’
এশিয়া কাপের এবারের আসরের আয়োজক পাকিস্তান। তবে পাকিস্তান সফরে যেতে ভারত রাজি না হওয়ায় টুর্নামেন্টটি নিরপেক্ষ কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। অথবা, ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের প্রস্তাব দিবে পাকিস্তান।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের আগে হওয়ায় এবারের এশিয়া কাপটি হচ্ছে টি-২০ ভার্সনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com