সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কাউখালীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসরণে বিশেষ কম্বিং উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪, ৮.০৯ এএম
  • ১৯৭ বার পড়া হয়েছে
সৈয়দ বশির আহম্মেদ,পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১১ জানুয়ারি)সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং ২০২৪ উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, কাউখালী উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মিলন, উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকি, এসআই মশিউর রহমান, নৌ পুলিশ ইনচার্জ মোঃ ফারুক আহমেদ, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মৎস্যজীবী নেতা দেবনাথ মালো প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ১১  জানুয়ারি থেকে ১৮ই জানুয়ারি, ২৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি, ৬ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি ও ২২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি চার ধাপে মোট ৩০ দিন এই অভিযান পরিচালনা করা হবে। নদ নদীতে  মৎস্য সম্পদ ধ্বংসকারী বাধা জাল, কারেন্ট জাল, মশারি জাল, চরগড়া সহ অবৈধ জালে বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com