সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ব্র্যাক ব্যাংকে এখন থেকে ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনাল® কার্ডস এবং ডিসকভার® কার্ডস দিয়ে পেমেন্ট করা যাবে

  • আপডেট সময় শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪, ৭.৫৫ এএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৩: এখন থেকে বিশ্বখ্যাত ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনাল® কার্ডস এবং ডিসকভার® কার্ডস দিয়ে পেমেন্ট করা যাবে ব্র্যাক ব্যাংকে। এ লক্ষ্যে ডিসকভার® গ্লোবাল নেটওয়ার্কের সাথে একটি চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

ডিসকভার গ্লোবাল নেটওয়ার্কের সাথে এই চুক্তির ফলে এখন থেকে ডিসকভার ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের গ্লোবাল পেমেন্ট ব্র্যান্ডসমূহ এবং ডাইনার্স ক্লাব কার্ড ও ডিসকভার কার্ড ব্যবহারকারীরা ব্র্যাক ব্যাংকের পেমেন্ট পয়েন্টস- পিওএস- এ তাঁদের কার্ড ব্যবহার করতে পারবেন।

এটি কার্ড ব্যবহারকারীদের স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট ও ট্রানজ্যাকশনের ক্ষেত্রে নানা সুযোগ-সুবিধা দেবে। এর ফলে ব্যবহারকারীরা লাইফস্টাইল, হোটেল, রেস্তোরাঁ এবং ভ্রমণে দেশজুড়ে ব্র্যাক ব্যাংকের ৮ হাজারেরও বেশি পিওএস টার্মিনাল ব্যবহার করতে পারবেন। ‘রুপে’সহ (RuPay) ডিসকভার গ্লোবাল নেটওয়ার্কের ২৫টিরও বেশি নেটওয়ার্ক পার্টনার রয়েছে, যা বিশ্বব্যাপী কার্ড ব্যবহারকারীদের জন্য পেমেন্ট ও ট্রানজ্যাকশন আরও সহজ করে তুলবে।

কার্ড ব্যবহারকারীদের জন্য আগামী বছর বেশ কিছু সুযোগ-সুবিধাসহ ডাইনার্স ক্লাব ক্রেডিট কার্ড চালু করার পরিকল্পনা রয়েছে ব্র্যাক ব্যাংকের।

ডিসকভার গ্লোবাল নেটওয়ার্কের সাথে চুক্তির ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “ডাইনার্স ক্লাব কার্ড এবং ডিসকভার কার্ডের পেমেন্ট গ্রহণ করার লক্ষ্যে ডিসকভার গ্লোবাল নেটওয়ার্কের সাথে চুক্তি করতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত। এই চুক্তির ফলে এখন থেকে কার্ড ব্যবহারকারীরা অনেক ধরনের পেমেন্ট অপশন-সুবিধা উপভোগের পাশাপাশি ঝামেলাহীন পেমেন্ট সুবিধাও উপভোগ করতে পারবেন।”

তিনি আরও বলেন, “একটি গ্রাহককেন্দ্রিক ব্যাংক হিসেবে আন্তর্জাতিক পার্টনারদের সাথে সহযোগিতা-চুক্তির মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের ক্রমবর্ধমান প্রয়োজন মেটাতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। ডাইনার্স ক্লাব কার্ডস এবং ডিসকভার কার্ডসের পেমেন্ট গ্রহণ আমাদের নেটওয়ার্ক সক্ষমতা এবং কার্ড ব্যবসায়ের প্রবৃদ্ধি-পরিকল্পনারই প্রতিফলন। এই চুক্তিটি আন্তর্জাতিক পেমেন্ট ব্র্যান্ডের সাথে একসাথে কাজ করা এবং বাংলাদেশের মার্কেটে পেমেন্ট ইকোসিস্টেমকে উন্নত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডিসকভার গ্লোবাল নেটওয়ার্কের সাথে আমাদের এই চুক্তিটি সামনের দিনগুলোতেও গ্রাহকদের জন্য আরও অনেক দুর্দান্ত সেবা নিয়ে আসার যাত্রায় একটি সূচনা মাত্র।”

ব্র্যাক ব্যাংকের সাথে জোটের বিষয়ে ডিসকভার গ্লোবাল নেটওয়ার্কের ভাইস প্রেসিডেন্ট অব ইন্টারন্যাশনাল মার্কেট ক্রিস উইন্টার বলেন, “ব্র্যাক ব্যাংকের সাথে এই সহযোগিতা-চুক্তির মাধ্যমে আমরা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের গ্রাহকদের পছন্দ অনুযায়ী সেবা এবং সুবিধা দেওয়ার মাধ্যমে এই অঞ্চলের পেমেন্ট ইকোসিস্টেমকে উন্নত করার লক্ষ্যে কাজ করছি। এটি বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে পেমেন্ট সুবিধা দেওয়ার লক্ষ্যে আমাদের অব্যাহত প্রচেষ্টা এবং প্রতিশ্রুতিরই অংশ।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com