সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে জেলার সর্বোচ্চ ভ্যাট ও করদাতা দুই ভাইকে সংবর্ধনা প্রদান 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৫.০২ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর জেলার উৎপাদন খাতে সর্বোচ্চ ভ্যাট দাতা হিসাবে গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের এমডি আনন্দ কুমার গুপ্তা ও জেলার সর্বোচ্চ করদাতা হিসাবে গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রাজু কুমার গুপ্তাকে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড থেকে সেরা ভ্যাটদাতা ও করদাতা হিসাবে সম্মাননা প্রদান করা হয়। এরই আলোকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ ফুলবাড়ী শাখার আয়োজনে কৃতি দুই ভাইকে সংবর্ধনা প্রদান করা হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রিয় কালিমন্দির চত্তরে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকু রহমান বাবুল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপির বড় মেয়ে ফারহানা রহমান মুক্তা, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপির ছোট মেয়ে ফারজানা রহমান সিমলা এবং জেলার উৎপাদন খাতে সর্বোচ্চ ভ্যাট এবং আয়কর প্রদানকারি দুই সহোদর গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনন্দ কুমার গুপ্ত।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান মিজান,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু,পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশীদ চৌধুরী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com