সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আপিল নিষ্পত্তির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন লক্ষীপুর ১ রামগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী।মো: হাবিবুর রহমান পবন

  • আপডেট সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ১১.৩৪ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শুরু হয়েছে।

নির্বাচন কমিশনে আপিল নিষ্পত্তির তৃতীয় দিনে গত মঙ্গলবার প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৬১ জন। এ নিয়ে তিন দিনে ১৬৮ জন প্রার্থিতা ফিরে পেলেন।
লক্ষীপুর ১ রামগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব হাবিবুর রহমান পবন।এর আপিল মঞ্জুর করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে রামগঞ্জ এর সর্বস্তরের মানুষের ভালোবাসা, আস্থা ও নির্ভরতা নিয়ে এলাকার উন্নয়নে সবাই কে সাথে নিয়ে কাজ করতে চান পবন।

গত রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (ব্যাজমেন্ট-২) এই কার্যক্রম শুরু হয়।আপিল শুনানিতে প্রার্থীদের বক্তব্য শুনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা রায় দিচ্ছেন।

এখন পর্যন্ত যেসব প্রার্থীর আপিলের রায় হয়েছে:-

ইসিতে আপিলের পর প্রার্থিতা ফিরে পেলেন যারা প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন, যা বললেন চুন্নু
টাঙ্গাইল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার আহসান হাবীবেব আপিল নামঞ্জুর ও টাঙ্গাইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার আপিল মঞ্জুর করা হয়েছে। এছাড়া টাঙ্গাইল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহমুদুল ইলাহ অনুপস্থিত বলা হয়েছে।
যশোর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. আক্তারুজ্জামান ও যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম হাবিবুর রহমানের আপিল মঞ্জুর করা হয়েছে।

জামালপুর-২ আসনের জাকের পার্টির প্রার্থী আব্দুল হালিম মন্ডলের আপিল নামঞ্জুর ও জামালপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক জিয়ার আপিল মঞ্জুর করা হয়েছে।

নোয়াখালী-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী তালেবুজ্জামানের আপিল মঞ্জুর করা হয়েছে। কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী নাসিরুল ইসলাম খানের আপিল মঞ্জুর করা হয়েছে। ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমানের আপিল মঞ্জুর করা হয়েছে।

গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কবির মিয়ার আপিল মঞ্জুর করা হয়েছে। নেত্রকোনা-১ আসনের জাকের পার্টির প্রার্থী ছমীর উদ্দিনের আপিল নামঞ্জুর করা হয়েছে। খুলনা-৪ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী শেখ হাবিবুর রহমানের আপিল মঞ্জুর ও খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধুর আপিল নামঞ্জুর করা হয়েছে।

চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল আবদুচ সালামের আপিল মঞ্জুর করা হয়েছে। বরগুনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের আপিল মঞ্জুর করা হয়েছে। মেহেরপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোখলেসুর রহমানের আপিল মঞ্জুর করা হয়েছে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ২ হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ১ হাজার ৯৮৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭৩১ জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেন সংস্থাটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com