সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তালতলীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৮.৩৪ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

মল্লিক জামাল স্টাফ রিপোর্টার:-বরগুনার তালতলীতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকাকে অনশনে দেখা দেখে।

সোমবার বিকেলে এ রিপোর্ট লেখার সময় প্রেমিকের বাড়িতে অবস্থান করছিলেন প্রেমিকা।

এর আগে সকাল থেকে উপজেলার তালুকদার পাড়া গ্রামের প্রেমিক মামুন এর বাড়িতে অনশন শুরু করেন ওই প্রেমিকা।আল মামুন তালকুদার পাড়া এলাকার আমির হোসেনের ছেলে।

অনশনরত ওই নারীর সাথে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগে আল-মামুনের কাছে প্রাইভেট পড়াশোনার সময় দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাকে বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্কও করেন। এরপর বিয়ের কথা বললে তালবাহানা শুরু করেন মামুন।মামুনকে বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে ফেলার’ হুমকি দিয়েছে ওই কিশোরী।

ঐ কিশোরী আরও বলেন মামুন আমাকে বিয়ে না করে অন্য মেয়েকে আজকের বিয়ের করার কথা রয়েছে। এজন্য আমি তার বাড়িতে এসে অনশন করছি। আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করতে দিবো না। আমাকে মামুন বিয়ে না করলে আমি বিষ খেয়ে মারা যাবো।

এবিষয়ে আল মামুনের সাথে যোগাযোগ না হলেও তার বাবা আমির হোসেন বলেন, ঐ মেয়ে আমাদের বাড়িতে এসেছে। তাদের প্রেমের সম্পর্কের কথা আমরা জানি না। আমার ছেলেকে বিয়ের জন্য মেয়ে দেখতে গেছিলাম। তিনি আরও বলেন ঐ মেয়ের পরিবার ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম খান বলেব বিষয়টি শুনেছি। ঘটনা স্থানে পুলিশ গিয়েছে। লিখিত অভিযোগ এখনো পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com