সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ছারছীনা দরবার শরীফের ১৩৩তম ইছালে সওয়াব মাহফিল শুরু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১২.৫৩ এএম
  • ২০৩ বার পড়া হয়েছে
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ছারছীনা দরবার শরীফের ১৩৩ তম অগ্রহায়ন মাসের  ইছালে সওয়াব মাহফিল শুরু হয়েছে। মঙ্গলবার মাগরিব নামাজ বাদ জিকির আসকারের পর পবিত্র কোরান তেলাওয়াত, হামদ—নাথ পরিবেশ শেষে পীর সাহেব শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ তিনদিন ব্যাপী ওই মাহফিলের উদ্বোধন করেন।
 এসময় মঞ্চে ছারছীনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ শরাফত আলী,পীর সাহেবের ছেলে আবুনসর নেছার উদ্দিন হোসাইন, মাদ্রাসা শিক্ষক মন্ডলীসহ মুরিদানরা উপস্থিত ছিলেন।
প্রতিবছরের ন্যায় এবছরও দেশের বিভিন্ন এলাকাথেকে ভক্ত মুরিদানরা উপস্থিত হতে শুরু করেছে। অবরোধ উপেক্ষা করে বাস, লঞ্চ, ট্রলার নিয়ে মুসল্লিরা এসে জমায়েত হচ্ছে দরবারে। দরবারের বিশাল মাঠ জুড়ে প্যান্ডেল নির্মান করা হয়েছে। গোটা স্বরূপকাঠিতে মাহফিলকে কেন্দ্র করে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।
বুধবার সকাল থেকেই বেশ ক’টি দ্বিতল লঞ্চ মুসল্লিদের নিয়ে দরবারের সামনে সন্ধ্য নদীতে ভিড়েছে। প্রতি মুর্তেই নারায়ে তাকবির আল্লাহুআকবর ধণী দিয়ে মুসল্লিরা এসে জমা হচ্ছে। লাগাতার ভাবে চলছে ওয়াজ নসিহত। প্রতিদিন ফজর নামাজবাদ ও মাগরিব নামাজবাদ পীর সাহেব তালিম দেন। দুই বেলা রান্না করা খাবার বিতরন করা হয়। আইন শৃঙ্খলাবাহীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
ফায়ার সার্ভিসের একটি টিম সার্বক্ষনিক অবস্থান করে। রেডি করা হয়েছে হ্যালিপ্যাড। প্রতি বছর মন্ত্রী এমপিসহ বিশিষ্ট জনের উপস্থিতি থাকে। আগামী শুক্রবার বাদ জুমা আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মহিফিল শেষ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com