সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে ঊর্ধ্বমুখী পদ্ধতিতে টমেটো চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন চাষীরা

  • আপডেট সময় শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ১.১৭ এএম
  • ২২৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

আধুনিক প্রযুক্তি, কৃষকদের অক্লান্ত পরিশ্রমে বদলে গেছে দেশের কৃষির চিত্র। কৃষিক্ষেত্রে সবজি চাষে নীরব বিপ্লব ঘটেছে সর্বত্র। এক দিকে সবজির উৎপাদন বৃদ্ধি পেয়েছে অন্য দিকে কৃষকদের আয়ও বেড়েছে দ্বিগুন। বৈরী আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের মধ্যেও সফলতা অর্জনের স্বপ্ন বুনে যাচ্ছে চাষীরা। যার দৃষ্টান্ত দেখা যায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সর্বত্র।

সম্প্রতি উপজেলার, সেখমাটিয়া, মাটি ভাঙ্গা ও শাঁখারি কাঠী ইউনিয়নে লক্ষ্য করা যাচ্ছে ঊর্ধ্বমুখী পদ্ধতিতে টমেটোর চাষাবাদ। এটি এমন এক আধুনিক চাষাবাদ পদ্ধতি, যে পদ্ধতিতে টমেটো চাষাবাদ করলে জনবলসহ খরচ কম লাগে। রোগ-বালাই থেকে মুক্ত থাকে, ফলন বেশি হয় এবং গাছের জীবন দীর্ঘ হয়। এই পদ্ধতিতে চাষাবাদ হলে উৎপাদন বৃদ্ধিসহ চাষীরা বেশি লাভবান হতে পারে বলছে উপজেলা কৃষি বিভাগ। সরেজমিন ঘুরে উপজেলার চর রঘুনাথপুরে দেখা গেছে, শীতকালীন সবজি লাউ, সীম, করলা, শশা চাষের পাশাপাশি ঊর্ধ্বমুখী পদ্ধতিতে আগাম টমেটো চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন সে খানকার চাষীরা। বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল টমেটো চারা জমিতে লাগিয়েছেন তারা । বিশেষ এ পদ্ধতিতে চাষীরা টমেটো ফলানোর নানা রকম কৌশল অবলম্বন করছেন। বাঁশের লম্বা সাঁড়িবদ্ধ মাঁচায় টমেটো গাছ গুলোকে দাঁড় করিয়েছেন। গাছে প্রতি পাতা ফাঁকে ঝাঁকে ঝাঁকে ঝুলছে টমেটো। কথা হয়, চর রঘুনাথপুর গ্রামের চাষি রুহুল আমিন এর সাথে তিনি জানান, এবছর উর্ধ্বমুখী পদ্ধতিতে টমেটো চাষ করেছেন। এবার ১২শত পিছ টমেটোর চারা রোপণ করেছেন। আনুমানিক ২০হাজার টাকা খরচ হয়েছে। ফলনও এসেছে, আবহাওয়া অনুকুলে থাকলে অনেকটাই লাভবান হবেন বলে তিনি আশাবাদী। একই গ্রামের কৃষক মিল্টন মৃধা বলেন, এই পদ্ধতিতে চাষাবাদ করলে অল্প শ্রম আর কম খরচে অনেক বেশি লাভ হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা জানান, ঊর্ধ্বমুখী চাষে আছে ব্যাপক সম্ভাবনা। এই পদ্ধতিতে চাষে ফলন অনেক বেশি। বর্তমানে টমেটোর পাশাপাশি বেগুনেও এই পদ্ধতিতে অনুসরণ করে ভালো ফলন পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com