সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জেলহত্যা দিবসে গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের শ্রদ্ধার্ঘ নিবেদন

  • আপডেট সময় শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৪.৫৫ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে
দিলীপ কুমার দাস বুরো প্রধান  : ময়মনসিংহের গৌরীপুরে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুসহ জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার  (৩ রা নভেম্বর ) সকালে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুসহ জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
পরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আঃ মুন্নাফ, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল আউয়াল খান পাঠান প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি মোস্তাক সরকারকে সমর্থন না করায় ১৯৭৫ সালের ৩রা নভেম্বর জেলখানায় প্রবেশ করে নিষ্ঠুর ভাবে  জাতীয় চারনেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এইচ এম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যার সঙ্গে জড়িত  অপরাধী যারা পলাতক রয়েছে তাদের খুঁজে বের করে বিচারের দাবী জানিয়েছেন বক্তারা।
আলোচনা শেষে জেলহত্যা দিবসে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com