সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া আজ প্রতিটি গ্রামে গ্রামে পৌঁছে গেছে : মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৪.৫৬ এএম
  • ২৬২ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:-শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া আজ প্রতিটি গ্রামে গ্রামে পৌঁছে গেছে। দেশের এমন কোন সেক্টর নাই যেখানে এই সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি।
শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসলে দেশের আরো কাঙ্খিত উন্নয়ন হবে। দেশের মানুষ শান্তিতে থাকবে। শুক্রবার বিকালে ইন্দুরকানী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শেখ হাসিনা সরকারের উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি তার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন,ইন্দুরকানীবাসীর এত উৎসাহ উদ্দীপনা দেখে সত্যিই আজ আমি আনন্দিত। আজকে এখানে বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার লোকের সমাগম হয়েছে। সবরকম ভয়ভীতি ও রক্ত চক্ষু উপেক্ষা করে এখানে আপনারা অনেকে উপস্থিত হয়েছেন এজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে মন্ত্রী হিসেবে নয় যেকোনো প্রয়োজনে শেখ হাসিনার একজন আদর্শিক রাজনৈতিক কর্মী হিসেবে আমি এই ইন্দুরকানীবাসীর সবসময় পাশে থাকবো।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রুহুল আমিন বাগা,দিলরুবা মিলন নাহার,উপজেলা আওয়ামী লীগের সাবেক মোবারক আলী হাওলাদার,উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান ও ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন।
এর আগে উপজেলা পরিষদে আসলে ইন্দুরকানী উপজেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধিদের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি বিকেল থেকে রাত পর্যন্ত ইন্দুরকানী থেকে কলারন পর্যন্ত বিভিন্ন হাট বাজারে জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com