সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই : সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ

  • আপডেট সময় শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ১১.২২ এএম
  • ২৬৬ বার পড়া হয়েছে
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধিঃ-আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী, নেছাড়াবাদ) আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশে^র দরবারে উন্নয়নের রোল মডেল। জননেত্রী শেখ হাসিনা দেশে যে উন্নয়ন করেছেন সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা না জানালে ভান্ডারিয়া তথা দেশবাসী আমরা অকৃতজ্ঞ হয়ে যাবো। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। ২০০১ সালে চার দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পরে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল বিএনপি আবার ক্ষমতায় আসলে তারা দরিদ্র মানুষের ভাতাও লুটপাট করে খাবে।
তিনি  বৃহস্পতিবার বিকেলে ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত  সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় উপকারভোগী জন সাধারণ, জন প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সংসদ সদস্য জোট সকারের হলেও তিনি আওয়ামীলীগ নিধনের কাজ করে যাচ্ছে। আওয়ামীলীগ নিধনকারীকে পিরোজপুর-২ আসনের মানুষ আর এমপি হিসেবে দেখতে চায় না। তারা চায় আওয়ামীলীগের প্রার্থী, নৌকার প্রার্থী। এসময় তিনি  আগামী সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী দেয়ার দাবী জানিয়ে বলেন আমি বিশ্বাস করি মহান আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দেবেন এবং ইনশাআল্লাহ এবং আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় বিপুল ভোটে নিবাচিত হবো। আজকের এই জন¯্রােত প্রমাণ করে পিরোজপুর -২ আসনে উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগের প্রার্থীর বিকল্প নেই।
ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আঃ হক, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু, জেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আবুবকর ছিদ্দিক মন্টু, ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, টুঙ্গিপাড়া আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, নেছারাবাদ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, ভান্ডারিয়া উপজেলা আওয়ামীযুবলীগের সভাপতি এনমুল কবির টিপু প্রমূখ।
ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রায় ২০ হাজার উপকার ভোগী, জনপ্রতিনিধি ও রাজনৈতিকনেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com