সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

স্বরূপকাঠিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন মহিউদ্দিন মহারাজের

  • আপডেট সময় বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১২.৩৭ এএম
  • ২০৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরের স্বরূপকাঠিতে দুই দিনের ব্যবধানে দুটি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিয়েছেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। সোমবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত এলাকা দুটি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের আর্থিক সহায়তা প্রদান করে। এসময় মো. মহিউদ্দিন মহারাজ বলেন, অগ্নিকান্ডের ঘটনায় আমি অত্যান্ত মর্মাহত। বিপদের দিনে ধৈর্য ধরতে হবে। আমার সাধ্যমত আপনাদের কিছু আর্থিক সহায়তা দিয়েছি। মানবতার মা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সার্বক্ষনিক অসহায় মানুষের পাশে থাকেন । আপনাদের দুর্দশার কথা জেলা প্রশাসক থেকে শুরু করে উর্ধতন কর্মকর্তাদের জানিয়েছি। সরকারের পাশাপাশি বাংলাদেশ আমরা আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মী সর্বদা আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব উল্লাহ মজুমদার, স্বরূপকাঠী পৌরসভার মেয়র গোলাম কবির, স্বরূপকাঠী সদর ইউপি চেয়ারম্যান মোঃ আল আমিন পারভেজ, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, মো. নজরুল ইসলাম, স্বরূপকাঠী প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ। প্রসংগত, গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে স্বরূপকাঠী-বরিশাল বাসষ্ট্যান্ড মার্কেটে সংগঠিত এক অগ্নিকান্ডে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান এবং সোমবার (০২ অক্টোবর) রাত আনুমানিক চারটার দিকে স্বরূপকাঠি পৌর সভার ৪নং ওয়ার্ডের জগন্নাথকাঠী এলাকায় এ অগ্নিকান্ডে ৯টি বসত ঘর পুড়ে ছাই হয়।##

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com