সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ট্রেনে কাটা পড়ে দুই সন্তানের জননী এক নারীর মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৩.১৪ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

মো:মনসর আলী,রুহিয়া(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই সন্তানের জননী এক নারীর মৃত্যু হয়েছে। গত রবিবার সকাল সোয়া ৭ঃ৪৫ মিনিটে উপজেলার রুহিয়া রুহিয়া রেলস্টেশনের দক্ষিণ পাশের বড় পাখা সংলগ্ন এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় রেলপথে এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত নারীর নাম তামান্না বেগম (৩০)। তিনি রুহিয়া পশ্চিম ইউনিয়নের কানিকশালগাঁও (চানপাড়া) এলাকার মেছের আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত তামান্না বেগম দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার স্বামী মেছের আলী সিলেটে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন এবং তিনি গত পরশু দিন বাড়ি থেকে সিলেটে যায়।

রুহিয়া রেল স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান জানান, আজ সকাল ৭ঃ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক মহিলার দূর্ঘটনার খবর শুনেছি এবং রেলওয়ের লোকজন ঘটনা স্থলে পৌছানোর আগেই মহিলাকে তার লোকজন নিয়ে গেছে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(দায়িত্ব থাকা) আকবর আলী বলেন ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনে কাটা পড়ে মহিলার দূর্ঘটনার বিষয় অবগত করার পরে রুহিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে দেখতে পায় তার পরিবারের লোকজন লাশ নিয়ে যায়।

রেলওয়ে থানা দিনাজপুর এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ মৃধা বলেন, আমাদের রুহিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে এমন খবর শুনে ঘটনাস্থলে জিআরপি পুলিশ অফিসার পাঠানো হয়েছে, তারা ঘটনাস্থল পরিদর্শনের পরে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com