সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জবি সাংস্কৃতিক কেন্দ্রের নয়া সভাপতি তামজিদা, সাধারণ সম্পাদক মেহেদী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৪.৫৯ এএম
  • ২৭০ বার পড়া হয়েছে

হারুন, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংস্কৃতিক কেন্দ্রের ২০২৩-২০২৪ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৩তম ব্যাচের শিক্ষার্থী তামজিদা ইসলাম, সাধারণ সম্পাদক হয়েছেন চারুকলা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান। আগামী এক বছরের জন্য নতুন এ কমিটির অনুমোদন দেয়া হয়।

প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র। সংস্কৃতির চর্চায় সক্রিয় রয়েছে বিশ্ববিদ্যালয়ের এই সংগঠন। বিশ্ববিদ্যালয়ের ভিতরে ও বাইরে সংগঠনটি নানা কর্মশালা ও অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দেশীয় সংস্কৃতির বিকাশে সহযোগীতা করে থাকে।

বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান উপদেষ্টা চারুকলা বিভাগের অধ্যাপক ড. বজলুর রশিদ খান কার্যনির্বাহী সংসদের ৩৭ সদস্যের কমিটি ঘোষণা করেন। এ সময় জবি সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা এবং সদ্য বিদায়ী কমিটির সভাপতি আসফিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন জেবুন্নেছা সরকার নিঝুম, রকি আহমেদ, আনিসুর রহমান রুবেল ও ফারজানা আলম প্রীতি। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন সুব্রত পাল, শান্তা সাদিয়া রহমান, মাহমুদুল হাসান তন্ময় ও আল আরবী লাবনী।

এবিষয়ে নবনির্বাচিত সভাপতি তামজিদা ইসলাম বলেন, সকল সিনিয়র ও উপদেষ্টাবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান আমাকে এই পদের জন্য নির্বাচিত করার জন্য। আমি প্রথম বর্ষ থেকেই সাংস্কৃতিক কেন্দ্রের সাথে যুক্ত ছিলাম, আছি ইনশাআল্লাহ আগামীতে ও থাকবো । আমার কাছে এই সংগঠন একটা আত্মতৃপ্তির জায়গা, ভালোবাসার জায়গা। ইনশাআল্লাহ সামনে ভালো কিছু করার ইচ্ছা আছে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সবচেয়ে পুরোনো সংগঠন হলো আমাদের এই সাংস্কৃতিক কেন্দ্র, সেই জায়গা টা ধরে রাখার চেষ্টা করবো যেনো ভবিষ্যতে ও এই সংগঠনের মান একই রকম আটুট রাখতে পারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com