সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে ভাসমান পেয়ারার হাট পর্যটকে মুখরিত, পদ্মা সেতুর কারনে দাম ভাল পেলেও কম ফলনে হতাশ পেয়ারা চাষিরা

  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ৮.৩৮ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

কঞ্জন কান্তি চত্রুবর্তী, ঝালকাঠি :ঝালকাঠিতে ভাসমান পেয়ারার হাট পর্যটকে মুখরিত হয়ে উঠেছে। পদ্মা সেতুর চালু হওয়ায় বিগত বছরগুলোর তুলনায় এ বছর পেয়ারার দাম বেশি পেলেও প্রচন্ড তাপদহ ও অনাবৃষ্টির কারনে ফলন কম হওয়ায় হতাশ চাষিরা।

ঝালকাঠি, বানারীপাড়া ও স্বরূপকাঠি উপজেলার ৫৫ গ্রামের পেয়ারা বাগানকে ঘিরে ভাসমান পেয়ারার হাট এখন পর্যটকে মুখরিত হয়ে উঠেছে। পদ্মা সেতুর কারনে দ্রুত সময়ে দেশ বিদেশের ভ্রমন পিপাসুরা এ হাটে এসে মেতে ওঠেন উল্লাসে। পর্যটকদের আকৃষ্ট করতে গড়ে উঠেছে পেয়ারা পার্ক ও খাবার দোকানসহ বিভিন্ন ক্ষদ্র ব্যবসা প্রতিষ্ঠান।

এই এলাকার হাজার হাজার মানুষের কাছে ‘পেয়ারা’ অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ও জীবিকার অবলম্বন। আষাঢ়-শ্রাবণের ভরা বর্ষায় এসব এলাকার নদী-খালজুড়ে পেয়ারার সমারোহ। এ বছর বৃষ্টি না হওয়ায় ও তাপদহে পেয়ারার ফলন কিছুটা কম হয়েছে। এতে চাষীরা খরচও তুলতে পারবেন না বলে হতাশা প্রকাশ করেছে। কৃষি বিভাগের তথ্যমতে, ঝালকাঠি জেলার ১৩ গ্রামে ৩৫০ হেক্টর জমিতে, বরিশাল জেলার বানারীপাড়ার ১৬ গ্রামে ৯৩৭ হেক্টর, স্বরূপকাঠির ২৬ গ্রামের ৬৪৫ হেক্টর জমিতে পেয়ারা চাষ হয়। চাষীরা জানান, আবহাওয়ার বিরুপ প্রভাবে অর্ধেকেরও কম ফলন হয়েছে। পেয়ারা গাছে যে পরিমাণ ফুল এসেছিলো এবছর বৃষ্টিপাত না হওয়ায় তা অনেকটাই ঝড়ে গেছে। গাছ পুড়ে গেছে এমন মনে হয়।

পেয়ারা বাজার ভাল হলেও লাভবান হতে পারবেন না বলে জানান চাষীরা। এদিকে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে প্রকৃতি প্রেমীরা প্রাকৃতিক নৈসর্গ উপভোগ করার জন্য ভীড় জমাচ্ছেন এই ভাসমান পেয়ারার হাটে।

 পাইকার, চাষী ও পর্যটক

কৃষি সম্প্রসারন অধিদপ্তর বলছে, তাপদহ ও অনাবৃষ্টির কারনে পেয়ারার ফলন কম হলেও পদ্মা সেতুর কারনে দাম অনেক বেশি পাচ্ছেন। এতে চাষিরা ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন। এ বছর হেক্টর প্রতি সাড়ে ১১ থেকে ১২ মেট্রিক টন পেয়ারার ফলন হয়েছে। কৃষিবিদ মো. মনিরুল ইসলাম, উপ-পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর, ঝালকাঠি।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com