সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: অ্যাম্বুলেন্সে আগুন লেগে ৭ জন নিহত- আহত ১

  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩, ৫.২৮ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা- মাওয়া – ঢাকা এক্সপ্রেসওয়ের মালীগ্রাম ফ্লাইওভার উপর অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে মর্মান্তিকভাবে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মৃতদেহ পুড়ে অঙ্গার হয়ে যায়। অ্যাম্বুলেন্সের চালককে আহতাবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর এক্সপ্রেসওয়ে প্রায় দুই ঘন্টা যাবত যান চলাচল বন্ধ থাকে। কি কারণে অ্যাম্বুলেন্সটিতে আগুন লেগে যায় তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি নিয়ন্ত্রণ হারিয়ে এপ্রোচের সাথে ধাক্কা লাগে এবং আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সিলিন্ডার বিস্ফোরণের কারণে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায় বলে ধারনা করা হচ্ছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারল ইসলাম বলেন, সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন ওই অ্যাম্বুলেন্সের যাত্রীরা । পথিমধ্যে মালিগ্রামে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়।

ভাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো : আবু. জাফর বলেন, সকাল ১০টা ৫৫ মিনিটে তারা খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌছান। তবে তার আগেই ভস্মীভূত অ্যাম্বুলেন্সের যাত্রীরা পুড়ে আঙ্গার হয়ে যায়। সম্ভবত ৬ জন যাত্রী ছিলেন। সকলেই মারা গেছেন। আমরা লাশ সনাক্তের চেষ্টা চালাচ্ছি। এদিকে ঘটনাস্থলে এসে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। লাশগুলো পুড়ে নাড়িভুড়ি বেরিয়ে হাড়গুলো শুধু অবশিষ্ট রয়েছে। লাশের পড়া গন্ধে চারদিকে ছড়িয়ে পড়েছে।এর মধ্যে ১ জন শিশুর লাশ রয়েছে বলে ধারনা করা হয়েছে। প্রত্যক্ষদর্শী জীবন নামে এক রেল শ্রমিক জানান, হঠাৎ করে এম্বুলেন্সটি সজোরে ধাক্কা লেগে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমরা এগিয়ে যাই।কিন্তু আগুনের তাপে নিকটে যাইতে পারিনি। মুহূর্তেই যাত্রীরা পুড়ে মারা যায়।কোন চিহ্নই নাই। এদিকে এত আকস্মিকতায় যে আগুনে যাত্রীরা মারা যাবে কেউ কল্পনাও করতে পারেনি। মাত্র ৫/৭ মিনিটের মধ্যেই সবাই পুড়ে আঙ্গার হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com