সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

১৬ ও ১৭ জুন ব্যাংক খোলা থাকবে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ১১.১৪ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

হজ্ব কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখা ও উপশাখা ১৬ ও ১৭ জুন খোলার রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ দুইদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব ব্যাংকের শাখা ও উপ-শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বা ডিওএস থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপ-শাখাগুলো সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৬ ও ১৭ জুন সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে। লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের পবিত্র হজব্রত পালনের উদ্দেশে শেষ হজ ফ্লাইট সৌদি আরবে যাবে ২২ জুন। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। শেষ ফিরতি ফ্লাইট আসবে ২ আগস্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com