সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনায় তালতলীতে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২০, ২.৫৩ পিএম
  • ৩৯৪ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল, বরগুনা প্রতিনিধিঃকরোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে গোল বৃত্তের মাধ্যমে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। কড়াইবাড়িয়া ও শারিকখালী ইউনিয়ন পরিষদের মোট ৭০ জনের মধ্যে  শনিবার বিকেলে তালতলী  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম মিয়া ও তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান  মোঃ রেজবিউল কবির জোমাদ্দার উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
প্রকল্প বাস্তবায়ন দপ্তর সূত্রে জানা যায়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় হতে বাজারের দোকান বন্ধ রাখার কারণে কর্মহীন হয়ে পড়া ক্ষুদ্র ব্যবসায়ী, শারীরীক প্রতিবন্ধী, দিনমজুর মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
 এ সময় তাদের প্রত্যেককে ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল দেওয়া হয়।
এ সময় তিনি করোনা সম্পর্কিত বিষয়ে সচেতনামূলক বক্তব্য দেন ও পর্যায়ক্রমে সব ইউনিয়নে এ সহায়তা প্রদান করা হবে বলে জানান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন,যুবলীগ নেতা হাবিবুর রহমান কামাল মোল্লা,ইউপি চেয়ারম্যান বাদশা তালুকদার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com