সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে নতুন কোন করোনাভাইরাসে রোগী শনাক্ত হয়নি

  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২০, ২.৩৬ পিএম
  • ৩৮৮ বার পড়া হয়েছে

দ্বিতীয় দিনের মতো আজও করোনাভাইরাসে দেশে নতুন কোন রোগী শনাক্ত হয়নি। এ সময়ে কেউ মারা যাবার খবরও জানা যায়নি।
দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৪৮। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ জন।
রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে অনলাইন ব্রিফিংয়ে সংস্থার পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান। এ সময় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক অনলাইনে সংযুক্ত হন এবং করোনা পরিস্থিতি নিয়ে সরকারের প্রস্তুতি বিষয়ে ব্রিফিং করেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. মো.হাবিবুর রহমান ব্রিফিংকালে উপস্থিত ছিলেন।
ডা. ফ্লোরা বলেন, ‘আমরা গত ২৪ ঘন্টায় সারাদেশ থেকে ১০৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করিয়েছি। সর্বমোট ১ হাজার ১৭৭ জনের নমুনা পরীক্ষায় করোনা আছে এমন সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৪৮ জন। অর্থাৎ গত ২৪ ঘন্টায় নতুন কোন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। এই ৪৮ জনের মধ্যে ৫ জন মারা গেছেন এবং দেহে করোনাভাইরাসের সংক্রমন না থাকায় সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন ১৫ জন। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন।’
স্বাস্থ্য মন্ত্রী বলেন, চীনে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই প্রায় ২ মাস আগে অর্থ্যাৎ জানুয়ারি মাস থেকে আমরা করোনা মোকাবেলার প্রস্তুতি নিতে থাকি। ফলে আজ বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভাল আছে।
তিনি জানান, আগে শুধু আইইডিসিআর এ করোনা টেস্টের ব্যবস্থা ছিল, তবে এখন দেশের ১১টি কেন্দ্রে করোনাভাইরাস টেস্ট করা যাবে।
করোনা রোগীদের চিকিৎসার জন্য দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে একটি করে করোনা কর্নার করতে বলা হয়েছে উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এখন ৫শ’ ভেন্টিলেটর রয়েছে। আরও সাড়ে ৩শ’ শিগগিরই হাতে আসবে।
দেশের বিভিন্ন হাসপাতালে ইতোমধ্যে ৩ লাখ পিপিই বিতরণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিদিনই ২০/৩০ হাজার পিপিই আমরা পাচ্ছি এবং এপ্রিলের মধ্যে আরও ৫ লাখ পিপিই আসবে। সুতরাং পিপিই নিয়ে শঙ্কার কোন কারণ নেই।’
তিনি বলেন, হাসপাতাল ছাড়া অন্যান্য সংস্থাকে পিপিই সরবরাহ করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নয়। বেসরকারি হাসপাতালগুলোকে দ্রুত পিপিই’র ব্যবস্থা করে তা বিতরণের জন্য তিনি তাদের প্রতি অনুরোধ জানান।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, করোনা চিকিৎসায় সারা দেশে হাসপাতালগুলোতে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। শুধু ঢাকা বিভাগেই ৩ হাজার বেড প্রস্তুত রয়েছে।
তিনি জানান, বর্তমানে করোনা টেস্টের জন্য ৪৫ হাজার কীট রয়েছে। আরও ৮৫ হাজার কীট শিগগিরই হাতে আসবে বলে তিনি জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্ধারিত ছুটির পর দেশের এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুর রহমান জানান, ইতোমধ্যে সারাদেশের ৭১০ জন চিকিৎসককে করোনা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com