সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের মোকাবেলায় ৮০ কোটি ডলার অনুদান দেবে গুগল

  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২০, ২.২৮ পিএম
  • ৪০৫ বার পড়া হয়েছে

নভেল করোনাভাইরাসের সংক্রমণের কারনে বিশ্বজুড়ে সৃষ্ট সংকট মোকাবেলায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, গবেষক ও ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানকে ৮০ কোটি ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে গুগল। বৈশ্বিক সার্চ জায়ান্টটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই গত শুক্রবার এ অনুদান দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। খবর এএফপি।

বিবৃতিতে সুন্দর পিচাই বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও বিশ্বের শতাধিক সরকারি সংস্থাকে কভিড-১৯ বিষয়ে বিজ্ঞাপন প্রচার এবং সচেতনতামূলক সঠিক তথ্য ছড়িয়ে দেয়া বাবদ ২৫ কোটি ডলার দেবে। করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে মানুষ এখন ঘরবন্দি জীবনযাপন করছে। এ পরিস্থিতিতে গুগল প্লাটফর্মের অনেক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ৩৪ কোটি ডলার অনুদান দেবে গুগল। পাশাপাশি ২ কোটি ডলার ত্রাণ তহবিল এবং ছোট ব্যবসাপ্রতিষ্ঠানের সহায়তার জন্য বরাদ্দ করা হয়েছে।

গুগলের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য বিনা মূল্যে বিজ্ঞাপন প্রচারের সুবিধা দেয়া হচ্ছে, যাতে মানুষের কাছে করোনাভাইরাস নিয়ে সঠিক তথ্য পৌঁছাতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এখনো ফেসবুকে কোনো বিজ্ঞাপন প্রচার করা হয়নি। তবে করোনাভাইরাস ইনফরমেশন সেন্টার স্থাপন ও হোয়াটসঅ্যাপে হেলথ অ্যালার্ট অ্যাকাউন্ট চালু করেছে। এছাড়া ২ কোটি ডলারের ক্লাউড ক্রেডিট দেবে গুগল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com