সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে পল্লী বিদ্যুতের তার ছিড়ে ১ নারীর মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ১২.১৯ এএম
  • ২২১ বার পড়া হয়েছে

 

গীতি গমন চন্দ্র রায় গীতি,
স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার ভূল্লীতে বুধবার ৩১ মে সকালে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভূল্লী থানার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ বোর্ডস্কুল গ্রামে পল্লী বিদ্যুৎ এর তার ছিঁড়ে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে।

জানা যায়,বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু ব্যাক্তি গোলাপী বেগম নামে ১ জুটমিল কর্মী ছিলেন।গোলাপী বেগম (৪২) বোর্ডস্কুল গ্রামের রবিউল ইসলাম এর স্ত্রী তিনি সেলিম রেজা জুটমিল কাজ করেন।

বিষয়টি স্থানীয় সূত্রে জানা যায়,নিহত জুট মিল কর্মী গোলাপী বেগম ও তার ১ মহিলা সহকর্মী জুটমিলের রাতের ডিউটি শেষ করে সকাল সাড়ে ৮টার দিকে বারোমাড়া কান্দরের মাঝখান দিয়ে বাড়ী ফেরার পথে অকেজো কাঠের বিদ্যুৎ খুটির তার নিচে পড়ে থাকলে সেই তারে জড়িয়ে পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটে।শেষে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।উক্ত ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে বলে জানা যায়।এ বিষয়ে মাদারগঞ্জ গ্রামবাসী জানান,পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের অবহেলার কারণে একটি প্রাণ অকালে ঝড়ে গেলো।সেখানে ইতিপূর্বে আরও ঘটনা ঘটেছে বিদ্যুতের তার পড়ে কয়েকটি গরু ও মারা গিয়েছিলো।আবার আজকে সেই জায়গায় অকেজো কাঠের পিলারের তার ছিড়ে পড়ে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়ে গেল।আমরা সবাই এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি এবং প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

এ নিয়ে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে।আপাতত সেখানকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আর এ ঘটনায় যদি আমাদের কোনো কর্মকর্তার অবহেলা থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভূল্লী থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান,ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com