সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে খাদ্য গুদামে বোরো সংগ্রহের উদ্বোধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ১২.০৪ এএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

 

গীতি গমন চন্দ্র রায় গীতি,
স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বুধবার ৩১মে ২০২৩ রানীশংকৈল উপজেলা হলরুমে বুধবার বিকেলে সরকারি ভাবে খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

উক্ত বোরোধান সংগ্রহের শুভ উদ্বোধন করেন খাদ্য সংগ্রহ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।

সে সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইসকে আব্দুল্লাহ,নেকমরদ খাদ্য পরির্দশক সাখাওয়াত হোসেন,উপজেলা খাদ্য উপ-পরির্দশক আনোয়ার হোসেন,,পল্লী বিদ্যুৎ ডিজিএম নেজামুল হক,ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ইউপি সদস্য ও জাপা নেতা তফিজুল ইসলাম।

জানা যায়,১৪২৫ জন কৃষক সরকারি ভাবে খাদ্যগুদামে ধান বিক্রয়ের জন্য অনলাইনে আবেদন করেন তার মধ্যে ২৮১ জন কৃষকের লটারির মাধ্যমে নির্ধারিত হয়ে ধান বিক্রির সুযোগ পান।সরকারি নির্ধারিত ৩০ টাকা কেজি মূল্যে এ উপজেলায় ৮৪৩টন ধান ক্রয় করা হবে বলে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com