সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে করোনাভাইরাস অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়তে পারে জাতিসংঘ

  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২০, ১০.৪০ পিএম
  • ৩৬৩ বার পড়া হয়েছে

জাতিসংঘ শনিবার জানিয়েছে যে অতি দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে করোনাভাইরাস অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আর এসব ব্যবস্থা সবাইকে মেনে চলারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, ‘কোভিড-১৯ ছড়িয়ে পড়া কমানোর জন্য বাংলাদেশ সরকার যেসব ব্যবস্থা গ্রহণ করেছে, তার সাথে জাতিসংঘ সম্পূর্ণরূপে একমত ও সহযোগিতা করতে প্রস্তুত।

জাতিসংঘ, সুশীল সমাজ ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বে বাংলাদেশ সরকার অতি দ্রুততার সাথে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। যার মধ্যে রয়েছে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ও আইসোলেশন, ভাইরাসটির ঝুঁকির ব্যাপারে ব্যাপকভাবে অবহিত করা, সামাজিক দূরত্ব, সামাজিক সুরক্ষা এবং বিদ্যালয় ও জনসমাগম হয় এমন স্থানগুলো বন্ধ করে দেয়া।

‘আমরা সবাইকে এসব ব্যবস্থা মেনে চলার আহ্বান জানাচ্ছি,’ বলে জাতিসংঘ।

এসব ব্যবস্থার ফলে সরকার ও জাতিসংঘের সংস্থা, সুশীল সমাজ ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো দেশব্যাপী স্বাস্থ্যব্যবস্থা আরও জোরদার করার জন্য বেশ কিছুটা সময় পাবে এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশ সরকারকে এ মহামারি দমন করতে সহযোগিতা করতে পারবে।

এ জন্য প্রণীত ‘জাতীয় প্রস্তুতি ও সাড়াপ্রদান পরিকল্পনা হলো’ একটি পরিকল্পনার নথি, যা যৌথভাবে জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর বেশ কিছু সুশীল সমাজের অংশীদার ও অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতায়  প্রস্তুত করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক নির্দেশনার সাথে সঙ্গতি রেখে প্রস্তুত করা এ নথির উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে সরকারের সাড়াপ্রদানে সহায়তা করতে জাতিসংঘের সংস্থা ও অংশীদারদের কার্যকরভাবে প্রস্তুত করা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com