সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গৌরীপুরে তিন দিন ব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৯.৫৭ এএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (২৩ মে ) কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিনব্যাপি কৃষি মেলা শুরু অনুষ্ঠিত হয়েছে। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ( ভারপ্রাপ্ত ) ইউএনও আফরোজা আফসানা। সঞ্চালনা করেন উপসহকারী কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান,
সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সাবেক দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হাসিম, সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ মিলন প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার জানান, এ মেলা চলবে ২৩ মে থেকে ২৫ মে পর্যন্ত ৩দিন । মেলায় ৬টি স্টল রয়েছে । উপজেলার ৯৪ জন কৃষকের উৎপাদিত কন্দাল ফসল প্রদর্শিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com