সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইটভাটা বন্ধ ঘোষণা

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ৯.৪৭ পিএম
  • ৮৬০ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লক্ষ্মীপুর সদর উপজেলার সকল ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান আরমান শাকিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশের মতো লক্ষ্মীপুর সদর উপজেলার সকল ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ এপ্রিল পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে। আর ইটভাটায় কর্মরত শ্রমিকরা নিজ নিজ বাড়িতে অবস্থান করবে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান আরমান শাকিল বলেন, ইটভাটায় শ্রমিকরা কাজ করেন। এজন্য সঙ্গরোধ নিশ্চিত করতে ইটভাটাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com