সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম পটিয়ায় আলী আহমদ বাড়িতে দুর্বৃত্তরা হামলা করে বাড়িঘর ভাংচুর স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ৯.১১ পিএম
  • ২১২ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান,চট্টগ্রাম থেকেঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার মালিয়ারা ইউনিয়নের দক্ষিণ মালিয়ারার আলী আহমেদের বাড়ির আব্দুল হামিদের ঘরে দুর্বৃত্তরা হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর নগদ টাকা ও স্বর্ণালংকার সহ বাড়ির আসবাবপত্র লুটপাট করেন। গত ১২মে শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে এঘটনা ঘটে বলে জানা যায়।

ভাংচুর ও লুটপাটের বিষয়ে আব্দুল মালেকের পরিবার গতকাল সোমবার বিকেলে সংবাদমাধ্যমকে বলেন,গত ১২ মে শুক্রবার রাতের ১০ টার দিকে হঠাৎ করে একটি ডাকাতের দল দা,কিরিস,লোহার রড,হকিষ্টীক,লাটিসোটা ও দেশীও অস্ত্রশস্ত্র নিয়ে দুর্বৃত্তরা আমাদের ঘরে ঢুকে বাড়ির আসবাবপত্র,দরজা জানালা ভাংচুর করে এবং বাড়ির সদস্যদের মারধর শুরু করেন।এসময় আমরা সবাই মিলে চিৎকার করে ডাকলে তাৎক্ষণিক চিৎকার শুনে এলাকাবাসীরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা বাড়ির আলমারিতে নগদ টাকা স্বর্ণালংকার সহ বাড়ির মূল্যবান আসবাবপত্র নিয়ে পালিয়ে যায়।ডাকাতরা হলেন,মোঃ সাইফুল উদ্দিন,মোঃ মানিক প্রধান মনিক্কা,মাহমুদ হোসেন,মোঃ জসিম,মোঃ জুনায়েদ,মোঃ নাজিম সহ আরো ৪/৫জন রয়েছে।

আরো বলেন,এলাকাবাসীরা এসে আমাদের সবাইকে উদ্ধার করে পরে এলাকাবাসীদের সহযোগিতায় পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।এসময় আব্দুল মালেকের আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার আগে আব্দুল মালেকের মাথায় ও হাতে লৌহার রড দিয়ে আঘাত করলে মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। বর্তমানে আব্দুল মালেক চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।বলে জানিয়েছেন এই পরিবারটি।

পটিয়ার বিষয়টি ওসিকে অবগত করলে
ওসি প্রীতম সরকার সাথে সাথে থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন ঘরের দরজা জানালা ও গ্লাস ভাঙ্গা।পরে আব্দুল হামিদের কাছে পুরো ঘটনার বিবরন শুনে ঘটনা সত‍্যতা পেয়েছেন দুর্বৃত্তেরা বাড়ির মালিক আব্দুল মালেককে মাথায় আঘাত করে ওর ছোট ছেলে আব্দুল হামিদ এর শরীরে আঘাতের চিহ্ন পেয়েছেন।পরে বাড়ির মালিকের ছেলে বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন আসামীদেরকে গ্রেফতার করার প্রচেষ্টা চলছে।

ভাংচুরের সংক্রান্ত বিষয়ে পটিয়া থানার ওসির মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সংবাদমাধ্যমকে বলেন,ভাংচুরের বিষয়ে নিয়ে আব্দুল মালেক এর পরিবার থানায় এসে কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন,আমরা আসামীদেরকে ধরার জন্য আমাদের একটি টিম মাঠে কাজ করছে খুব তাড়াতাড়ি আসামীদেরকে ধরা চেষ্টা করছি জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com