সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বরিশালে কীর্তনখোলা নদীতে তেলের ট্যাংকার বিস্ফোরণে ২ জন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ১২ মে, ২০২৩, ৭.৫২ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

মল্লিক মোহাম্মদ জামালঃ বরিশাল কীর্তনখোলা নদীতে নোঙ্গরকৃত ওয়েল ট্যাঙ্কার জাহাজের ইঞ্জিন রুমের এয়ার কম্প্রেশার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জন শ্রমিক নিহত ও গুরুতর আহত ২।

১১ই মে বৃহস্পতিবার বিকেল ৪ টা ৪৫ মিনিটে বরিশাল কীর্তনখোলা নদীতে নোঙ্গরকৃত ওয়েল ট্যাঙ্কার এম টি এবাদি জাহাজের ইঞ্জিন রুমের এয়ার কম্প্রেশার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিস্ফোরণে নৌযানে থাকা ১৬ জন শ্রমিকের মধ্যে তিন (০৩) জন ইঞ্জিনরুমে নিহত হলে (০২) জনের লাশ উদ্ধার করা হয় এবং ১ জনের লাশ ইঞ্জিনরুমের তাপমাত্রা অত্যাধিক থাকার দরুন অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং তিন (০৩) জন আগুনে পুরে দগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে প্রেরণ করেন।

নিহত শ্রমিক দুজন হলো মোঃ স্বাধীন (২২), বাবুল কান্তি দাশ (৬৪) উভয় সাং-চট্টগ্রাম। গুরুতর আহত শ্রমিকগণ হলেন,মোঃ কুতুবউদ্দিন (৬০) পিতা: মৃত্যু মোঃ সালেহ আহাম্মেদ, মোঃ রুবেল হোসেন (৩০), পিতা: অজ্ঞাত, মোঃ কামাল হোসেন (৬০) পিতা: অজ্ঞাত, উভয়ের, উপজেলা: সীতাকুন্ড, জেলা: চট্টগ্রাম।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,বরিশাল বিভাগের উপ-পরিচালক মো: মিজানুর রহমান এর নেতৃত্বে ধারাবাহিক ভাবে ০৫টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়।

তথ্য সুত্রে জানা গেছে , গত ০৯ মে ২০২৩ তারিখে উক্ত জাহাজ টি কীর্তনখোলা নদীর তীরে মেঘনা অয়েল ডিপোতে তেল খালাস করার জন্য চট্টগ্রাম থেকে বরিশাল নদীবন্দরে আসছে।

দুর্ঘটনা কবলিত জাহাজটি পরিদর্শন করেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com