সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

অদম্য কৃষি যোদ্ধার পাসে দাড়ালেন ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মী সাব্বির

  • আপডেট সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৮.৩৩ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামালঃ উত্তপ্ত আবহাওয়ার কারণে নিজের আবাদকৃত ধান হাতে কাটতে পারছিলেন না বরগুনা জেলার আমতলী উপজেলাধীন হলদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের অদম্য কৃষক (বর্গাচাষি) রুস্তম গাজী। নিজেই ধান চাষ করেছিলেন প্রায় এক একর জমিতে। পাকা ধান মেশিন দিয়েও কাটাতে পারছেন না অর্থ সংকটে।

অতঃপর সে খবর জানতে পারে ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মী সাব্বির হাওলাদার(প্রথম বর্ষ,দর্শন বিভাগ)। কেন্দ্রীয় ছাত্রলীগের অনুপ্রেরণায় নিজ জমানো টাকা নিয়ে হাজির হয় কৃষক যোদ্ধার পাসে এবং ধান কাটা আধুনিক মেশিন দিয়ে পুরো জমির ধান কাটতে সহযোগিতা করেন সাব্বির।

এ বিষয়ে কৃষক রুস্তম গাজী বলেন” ছাত্রলীগের সাব্বির আমাদের এলাকারই সন্তান। এই বিপদের সময়ে আমার পাশে এভাবে দাঁড়ানোর জন্য ধন্যবাদ তাকে।”এছাড়াও সে কৃতজ্ঞতা প্রকাশ করছেন শেখ হাসিনার প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতি।

ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মী সাব্বির বলেন “আল্লাহ যদি সহায় হয় তবে আগামী বছরের মধ্যে নিজ উপজেলায় (আমতলী) আমরা ছাত্ররা একটা সেচ্ছাসেবী টিম গঠন করবো। সংগঠনটির সদস্যদের লক্ষ্যই হবে সমাজের পিছিয়ে থাকা সংগ্রামী মানুষের পাসে দাড়িয়ে সাহস ও অনুপ্রেরণা প্রদান করা। যাতে তারা আবার স্বাবলম্বী হয়ে সমাজের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে জননেত্রী শেখ হাসিনার মিশন ভিশন বাস্তবায়ন করতে সাহায্য করতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com