সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শরীয়তপুরে গোসল করতে গিয়ে একই সাথে ২ কিশোরীর মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৬.২৬ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

রাহাত রওশন,শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ শরীয়তপুর শাওরা গ্রামে কীর্তিনাশা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আফরিন আক্তার মৌ (১৪) এবং সুচনা খানম (১৩) নামের ২ কিশোরীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার সময় ৬ জন মিলে কীর্তিনাশা নদীতে গোসল করতে গিয়ে সাতার না জানায় তিনজন পানিতে তলিয়ে যায়। তাদেরকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৌ ও সুচনাকে মৃত ঘোষণা করেন।

মৌ শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের কাজী কান্দি গ্রামের কামরুজ্জামান কাজীর মেয়ে এবং সুচনা নয়ন মাদবর কান্দী গ্রামের শওকত খানের মেয়ে।মৌ গাজীপুরের বোর্ড বাজারের গোল্ডেন উইস স্কুলের ৮ম শ্রেনীর মেধাবী ছাত্রী। সুচনা গাজীপুরের গাজিপুরা ২৭ নং সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। সম্পর্কে তারা খালা ভাগ্নি। তারা পরিবারের সাথে গাজিপুরে থাকতেন এবং সেখানেই পড়াশোনা করতেন।

ঈদ উপলক্ষে তারা পরিবারের সাথে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন।

পারিবারিক সুত্রে জানা যায়, গত ১ মাস সুচনা তার বাবা- মায়ের সাথে গাজীপুর থেকে নানা নূর মোহাম্মদ দেওয়ানের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার শাওড়া গ্রামে বেড়াতে আসে। আর মৌ তার তার ফুফার বাড়ি আাসে। বুধবার তারা কীর্তিনাশা নদীতে গোসলে গিয়ে নদীতে তলিয়ে যায়। এসময় এলাকাবাসী দেখতে পেয়ে দ্রুত তাদের খোজাখুজি করে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com