সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চট্রগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় ফুটপাত দখল মুক্ত করল ডবলমুরিং থানা পুলিশ

  • আপডেট সময় শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৫.০০ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ নগরীর ডবলমুরিং থানাধীন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে পুলিশ। সড়ক ও ফুটপাতের উপর বসানো কয়েকশ দোকান, স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

নগরীর বাণিজ্যিক এলাকা খ্যাত আগ্রাবাদ, এক্সেস রোড, শেখ মুজিব রোড, চৌমুহনী ও দেওয়ানহাটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় ডবলমুরিং থানা পুলিশ।

ফুটপাত ও সড়কের একটি অংশ দখল করে দোকানসহ স্থাপনা বসানোর কারণে পথচারীদের মূল সড়ক দিয়ে হাঁটতে হয়। এতে করে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি নানা দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন দৈনিক যায়যায় কালকে বলেন, বন্দর নগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র আগ্রাবাদ, বাণিজ্যিক এলাকা হিসেবে সারাদেশে বেশ পরিচিত। জনসাধারণের চলার সুবিধার্থে এ এলাকাটি ফুটপাত মুক্ত করা খুব জরুরী হয়ে পড়েছে। কারণ, প্রতিনিয়ত কোন না কোন দুর্ঘটনার শিকার হচ্ছে এ রাস্তা ব্যবহারকারী সাধারণ জনগণ। তাই, জনগণের স্বার্থ বিবেচনা করে, এই গুরুত্বপূর্ণ এলাকা থেকে ফুটপাত মুক্ত করার লক্ষ্যে ডবলমুরিং থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও ফের প্রভাবশালীদের ছত্রছায়ায় নতুন করে স্থাপনা বসানো হয় বলে অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com