সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁয় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৪.৪৬ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরষিদ চত্বরে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়া এর উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।
পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ আক্তার নাইস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা নাজনীনসহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল।
এর আগে একটি আনন্দ র‌্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। আধুনিক প্রযুক্তির স¤প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মেলায় প্রায় ৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
এছাড়াও একই অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থ বছরের খরিপ ১/২০২৩-২৪ মওসুমে উফশী আউশ ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসূচীর আওতায় ৩ হাজার ৩৩৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বীজ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com