সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তালতলী ও আমতলী উপজেলার ২১৮ জনের মধ্যে ১৪৯ জন প্রবাসীর সন্ধান  পাচ্ছে না স্বাস্থ্য বিভাগ

  • আপডেট সময় সোমবার, ২৩ মার্চ, ২০২০, ২.৫০ পিএম
  • ৪৭৮ বার পড়া হয়েছে
তালতলী ও আমতলী উপজেলার ২১৮ জনের মধ্যে ১৪৯ জন প্রবাসীর সন্ধান  পাচ্ছে না স্বাস্থ্য বিভাগ
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি।
বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় বিদেশ ফেরত ২১৮ জন প্রবাসীর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে ৬৯ জনের নাম ঠিকানা সংগ্রহ করেছেন। ৬৯ জনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা গেলেও বাকী ১৪৯ জন প্রবাসীর কোন হদিস পাচ্ছে না দু’উপজেলার উপজেলা স্বাস্থ্য বিভাগ। নিখোঁজ ১১৯ জন প্রবাসীকে নিয়ে চিন্তিত দু’উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, গত ১৬ মার্চ পর্যন্ত ২১৮ জন প্রবাসী বিদেশ থেকে আমতলী ও তালতলী উপজেলার নিজ নিজ এলাকায় ফিরেছেন বলে বরগুনা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে। বিদেশ ফেরতের সংখ্যা জানানো হলেও তাদের সুনির্দিষ্ট নাম ঠিকানা জানানো হয়নি। আবার অনেকের নাম ঠিকানা থাকলের সেখানে গিয়ে তাদের খুজে পাওয়া যায়নি। ফলে বিদেশ ফেরত ব্যক্তিরা হোম কোয়ারেন্টিনে আছেন কিনা তা জানার কোনো উপায় নেই। এ অবস্থায় দু’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাদের মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেশে ফেরা ৬৯ জন ব্যক্তিদের নাম ঠিকানা সংগ্রহ করে তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করেছেন। কোয়ারেন্টিনে থাকা এই ৬৯ জনের মধ্যে থেকে রবিবার পর্যন্ত ২২ জনের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে। বর্তমানে দু’উপজেলার মোট ৪৭ জন হোম কোয়ারেন্টিনে আছেন।
এছাড়া নাম ঠিকানা সংগ্রহ করতে না পেরে ও ১৪ দিনের হোম কোয়ারেন্টিনের থাকার সময় পার হয়ে যাওয়ায় অনেককেই হোম কোয়ারেন্টিনের আওতায় আনা সম্ভব হয়নি। তবে ঠিকানা সংগ্রহ করতে না পারা নিখোঁজ ১৪৯ জনকে নিয়ে শঙ্কিত স্থানীয় স্বাস্থ্য বিভাগসহ সাধারণ মানুষ। এদের অনেকেই ঝামেলা এড়াতে নিজ পরিচয় গোপন করে ভিন্ন জায়গায় গিয়ে বসবাস করছেন ও অবাদে চলাফেরা করছেন। আবার কেউ কেউ নিজ ঠিকানায় থেকেও হোম কোয়ারেন্টিন অমান্য করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, আত্মীয়-স্বজনদের বাড়ীতে দাওয়াত খাচ্ছেন।
দু’ উপজেলার সচেতন মানুষের ধারনা স্থানীয় প্রশাসন কঠোর অবস্থান না নিলে দেশে ফেরা প্রবাসীদের মধ্যে থেকে কারো দ্বারা করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, বিদেশ ফেরত ২১৮ জনের মধ্যে আমরা ৬৯ জনের নাম ঠিকানা সংগ্রহ করে হোম কোয়ারেন্টিনের আওতায় নিয়ে এসেছি। তবে হদিস না পাওয়া ১৪৯ জনকে নিয়ে আমরা খুবই চিন্তার মধ্যে আছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com