সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

৫০০ জন নারী সেলস কর্মকর্তা নিয়োগ করবে ব্র্যাক ব্যাংক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৩.৫৭ এএম
  • ২২০ বার পড়া হয়েছে

শুধুমাত্র নারী কর্মকর্তাদের নিয়ে গঠিত সেলস টিমে ৫০০ জন নারী কর্মকর্তা নিয়োগ করবে ব্র্যাক ব্যাংক।

এই নারী সেলস টিম নারী উদ্যোক্তাদের নিবেদিতভাবে ব্যাংকিং সেবা প্রদান করবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্যাংকটি এই পরিকল্পনা ঘোষণা করেছে। প্রথম ব্যাচে দেশের বিভিন্ন অফিসে সেলস কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে ২৬ জন নারীকে নিয়োগ দিয়েছে ব্যাংকটি। আগামীতে এই অল-উইমেন টিম সম্প্রসারণ করবে ব্যাংকটি।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং সেবা প্রদানের জন্য শুধুমাত্র নারী কর্মীদের নিয়ে একটি সেলস টিম গঠন করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক। এই পদক্ষেপটি বিশেষত ব্যাংকিং সেক্টরে সেলসের কঠিন দায়িত্বে নারীদের স্বল্প উপস্থিতিতে পরিবর্তনের সূচনা করবে।

সেলস পরিচালনার জন্য নারীদের এই নিয়োগের মাধ্যমে বৈচিত্র্য, অন্তর্ভুক্তি এবং নারী ক্ষমতায়নের প্রতি ব্র্যাক ব্যাংক-এর দৃঢ় প্রতিশ্রুতি লক্ষ্য করা যায়।

নারী নিয়োগের উপর জোর দেওয়ার পাশাপাশি, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আরও সহায়ক ভূমিকা পালন করতে ব্যাংকের ২,৬০০ জন মাঠ পর্যায়ের সেলস কর্মকর্তাদের সহায়তা করবে এই উদ্যোগ। ৫ মার্চ ২০২৩ ঢাকায় ব্র্যাক ব্যাংক-এর হেড অফিসে এই নিয়োগ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিরেক্টর মেহেরিয়ার এম. হাসান।

এই উদ্যোগের বিষয়ে মন্তব্য করে সেলিম আর. এফ. হোসেন বলেন যে, ব্র্যাক ব্যাংক সমাজের প্রত্যেক নারীর সম্ভাবনায় বিশ্বাস করে। এই নিয়োগ শুধুমাত্র ব্র্যাক ব্যাংক-এ নয়, সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে অপ্রচলিত ও ফ্রন্টলাইন ভূমিকায় নারীদের প্রতিষ্ঠিত করবে। ক্যারিয়ারে অগ্রসর হতে এবং তাদের পূর্ণ সম্ভাবনা বিকশিত করতে সহায়তা করার জন্য বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ব্যাংকটি নারীদের সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে উল্লেখযোগ্য ভাবে বিনিয়োগ করবে।

ব্র্যাক ব্যাংক মোট মানবসম্পদের ৩০% নারী কর্মকর্তা নিয়োগের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তাতে সহায়তা করবে এই উদ্যোগ। এই উদ্যোগটি ব্যাংকিং খাতে পরিবর্তনের সূচনা করতেও ভূমিকা রাখবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com