ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জের ঐতিহ্যবাহী রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গত মঙ্গলবার উদযাপন করা হয়।অনুষ্টানে সভাপতিত্ব করেন রাজিবপুর আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উমর ফারুক আকন্দ। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও রাজিবপুর ইউ পি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুর রাজ্জাক।বিশেষ অতিথি রাজিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাতেম আলী মন্ডল। সার্বিক সহযোগীতায় সহকারী প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন। অনু্ষ্টান পরিচালনা করেন জহিরুল আলম ফেরদৌস। এছাড়াও (স্বাশিপ) স্বাধীনতা শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সম্মানিত সদস্য ও শহীদ পরিবারের সুযোগ্য সন্তান মোঃ হেলাল উদ্দিন ভূইয়া, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যগণ, শিক্ষক, শিক্ষিকা, অবঃ পুলিশ জয়নাল আবদীন,ছাত্র-ছাত্রী এবং মেহেদী হাসান মারুফ, মোঃরাইসুল ইসলাম রাফিন সহ আরো অনেকেই ছিলেন।উল্লেখ্য যে, ঢাকা প্রেসক্লাবের সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করেন।