সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.১৭ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে
মুহম্মদ আবুল বাশার :ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেরুয়ারী মঙ্গলবার উদযাপন করা হয়।মাতৃভাষার জন্য যারা শাহাদত  বরন করেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্বরণ করছে দেশবাসী।এরই অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি প্রতিনিধিকে বলেন মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য আহবান করেন।এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ এর উপস্থিতিতে উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও উপজেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ ,উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মতিউর রহমান মতি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা পৌর শহরে শোভাযাত্রা বের করেন। এসময় অপরদিকে উপজেলা প্রশাসন দিবসটি পালন করেন। মাতৃভাষার গরুত্ব তুলে ধরেন ইউএনও মোসাঃ হাফিজা জেসমিন।এসময় সহকারী কমিশনার(ভূমি) ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান,থানা অফিসার ইনাচার্য মোস্তাছিনুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও রাজিবপুর আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উমর ফারুক আকন্দ এর সভাপতিত্বে মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও রাজিবপুর ইউ পি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুর রাজ্জাক।বিশেষ অতিথি রাজিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাতেম আলী মন্ডল। সার্বিক সহযোগীতায় সহকারী প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন। অনু্ষ্টান পরিচালনা করেন জহিরুল আলম ফেরদৌস। এছাড়াও স্বাশিপ ময়মনসিংহ জেলা শাখার সম্মানিত সদস্য ও শহীদ পরিবারের সুযোগ্য সন্তান মোঃ হেলাল উদ্দিন ভূইয়া, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যগণ, শিক্ষক, শিক্ষিকা, অবঃ পুলিশ জয়নাল আবদীন,ছাত্র-ছাত্রী এবং মেহেদী হাসান মারুফ, মোঃরাইসুল ইসলাম রাফিন সহ আরো অনেকেই ছিলেন।ঢাকা প্রেসক্লাবের সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছেন  তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com