সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নতুন দুই ছবিতে রুবিনা আলমগীর

  • আপডেট সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.৪৭ পিএম
  • ৩৩১ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ ‘ফুলজান” ও ” শেষ কথা” নামের দুটি নতুন সিনেমার কাজ শেষ করলেন মডেল,নৃত্যশিল্পী ও অভিনেত্রী রুবিনা আলমগীর। ছবি দুটির আইটেম গার্ল চরিত্রে পারফর্ম করে প্রশংসা কুড়িয়েছেন গ্ল্যামারাস এই অভিনেত্রী। ছবি দুটির পরিচালকরা রুবিনা আলমগীরের পারফর্মেন্সের প্রশংসায় পঞ্চমুখ। উভয় পরিচালক বলেন, পারফর্মেন্সের শৈল্পিকতায় ছবির নায়িকাদের চেয়েও এগিয়ে আছেন রুবিনা আলমগীর। ঠিক সময়ে সেটে আসা ও বিনয়ী ব্যবহারের কারণে এই গ্ল্যামারগার্ল নিজের ক্যারিয়ারকে অল্প সময়েই সাফল্যের স্বর্ণালী শিখরে উন্নীত করতে সক্ষম হবেন বলে জানালেন ছবি দুটির ইউনিটের সাথে সংশ্লিষ্টরা। এই দুটি সিনেমাসহ মুক্তির অপেক্ষায় ‘পাহাড়ী মেয়ে”ও ” বাজি” নামের দুটি চলচ্চিত্র। ছবিগুলোর তিনটি আইটেম গার্ল চরিত্রে কাজ করেছেন প্রতিশ্রুতিশীল এই অভিনেত্রী। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে রুবিনা আলমগীরের লেখা ও নিজ কন্ঠে গাওয়া ১টি মৌলিক গানসহ ৫ টি মিউজিক ভিডিও। এছাড়া মঞ্চেও নিয়মিত কাজ করছেন প্রতিশ্রুতিশীল এই শিল্পী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com