সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রমজানের নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার দর স্থিতিশীল রাখার ব্যাপারে কড়া নজরদারি থাকবে

  • আপডেট সময় শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩, ২.০৩ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোঃ ফখরুজ্জমান বলেছেন, আসন্ন পবিত্র রমজানে নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীকে কোন প্রকার কারসাজি করতে দেয়া হবে না। সেজন্য আমদানিকারক ও উৎপাদককে তাদের পণ্যের সরবরাহ ও বিতরনের দৈনিক তথ্য জেলা প্রশাসনকে প্রদান করতে হবে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রটরা এগুলো মাঠ পর্যায়ে যাচাই করবে।

এছাড়াও জেলা প্রশাসনের ভ্রাম্যমান মোবাইল কোর্টের চলমান কার্যক্রম আরও জোরদার করে অনিরাপদ খাদ্যের বিপনন বন্ধ, স্বাস্থ্য সেবার ভোগান্তি ও নিত্যপণ্যের অতিরিক্ত মূল্য আদায়ের মতো ভোক্তা অধিকার লংগনের বিষয়গুলো কঠোরভাবে দমন করা হবে। আর এ কাজে জেলা প্রশাসন ক্যাবসহ ব্যবসায়ী সংগঠনগুলোর সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন। একই সাথে পরিবেশ বিধ্বংসী পলিথিনের বিরুদ্ধেও সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।
গতকাল ১৪ ফেব্রুয়ারী চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন হলে মাহে রমজানে বানিজ্যিক রাজধানীখ্যাত চট্টগ্রামে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার দর স্থিতিশীল রাখা, নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় করনীয় নিয়ে ক্যাব চট্টগ্রামের নেতৃবৃন্দের সাথে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোঃ ফখরুজ্জমানের মতবিনিময় সভায় উপরোক্ত মন্তব্য করেন।

মতবিনিময় সভায় ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, ক্যাব বিভাগীয় সাঃসম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, সহ-সভাপতি সাংবাদিক এম নাসিরুল হক, মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব
আবদুল মান্নান, মহানগরের যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, চান্দগাও থানা সভাপতি মোহাম্মদ জানে আলম, আকবর শাহ থানা সভাপতি ডাঃ মাসবাহ উদ্দীন তুহিন, সদরঘাট থানা সভাপতি শাহীন চৌধুরী, জামালখান ওয়ার্ড সভাপতি সালাহউদ্দীন আহমদ, পাহাড়তলী থানার হারুন গফুর ভইয়া, পাঁচলাইশ থানার সাধারন সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর, ক্যাব যুব গ্রুপের সভাপতি আবু হানিফ নোমান, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো:ফখরুজ্জমান জানান,দায়িত্ব গ্রহনের পর থেকে ভোক্তা অধিকার লংগনের বিরুদ্ধে মোবাইল কোর্ট জোরদার করা হয়েছে। নগরবাসীর যে কোন ভোগান্তি নিরসনে মোবাইল কোর্ট সার্বক্ষনিকভাবে সচল থাকছে। জেলা প্রশাসন ভোক্তা অধিকার লংগন বা যে কোন নাগরিক ভোগান্তি নিরসনে একটি হটলাইন চালু করবে। তিনি আরও জানান বিগত জানুয়ারি মাসে খাদ্যে ভেজাল আইনে ৩৯টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৭টি মামলায় ১৫,৮৭,০০০ টাকা, ওষুধ আইনে ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২৩টি মামলায় ২,২৩,০০০ টাকা, হোটেল অ্যান্ড রেস্টেুরেন্ট আইনে ০৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি মামলায় ২,৬৬,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আগামি মাসগুলোতে এ অভিযান আরও জোরদার করা হবে।

মতবিনিময় সভায় ক্যাব এর পক্ষ থেকে আসন্ন পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ও ভোক্তা অধিকার সুরক্ষায় নিত্যপণ্যের বাজার তদারকিতে ০৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সার্বক্ষনিক দায়িত্ব প্রদান, একটি হটলাইন চালু, মোবাইল কোর্টে নির্বাহী ম্যাসিজস্ট্রেটদের সময়কাল বাড়ানো, অবৈধ পানি, ঘি, বেকারী, মুড়ির ফ্যাক্টরীগুলিতে অভিযান জোরদার করা, পাইকারী ও খুচরা বাজারে বিক্রয় রশিদ প্রদান ও দর যাচাই করা, কাপড়ের দোকানে মূল্য তালিকা লাগানো, ওজনে কম দেয়া রোধে বিএসটিআই এর ভ্রাম্যমান স্কেল দিয়ে ওজন পরিমাপক যন্ত্রগুলো নিয়মিত পরীক্ষা করা, মোবাইল কোর্টে দোকানের কর্মচারীর পরিবর্তে মালিককে শাস্তির আওতায় আনা, রমজানে বৃহৎ আমদানিকারক ও উৎপাদকদের সহযোগিতায় নগরীর গুরুত্বপূর্ন বাজারগুলিতে ন্যায্যমূল্যের দোকান খোলার উদ্যোগ নেবার সুপারিশ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com